ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন।
তিনি বলেন, বর্তমান বিশ্বের বাস্তবতায় ইউরোপকে নিজেদের অংশীদারত্ব নতুন করে ভাবতে হবে। কানাডার সঙ্গে সম্পর্ককে ‘সর্বোচ্চ পর্যায়ে’ নিয়ে যেতে চান বলেও জানান তিনি। তার ভাষায়, এই সহযোগিতা কারও বিরুদ্ধে নয়; বরং নিজেদের সক্ষমতা ও শক্তি বাড়ানোর জন্য।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া বার্ষিক ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে তিনি এ প্রস্তাব দেন। এ সময় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও উপস্থিত ছিলেন।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের এ প্রস্তাবে কার্নি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে ফন ডার লিয়েনের ভাষণের সময় উপস্থিত কার্নিকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান আইনপ্রণেতারা। বৃহস্পতিবার পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে কার্নির।
ইইউয়ের সঙ্গে সম্পর্ক গড়ার বিষয়ে অবশ্য আগে থেকেই আগ্রহ দেখিয়ে আসছেন কানডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এর আগে তিনি বলেছিলেন, কানাডা ইইউয়ের পূর্ণ সদস্য হতে চাইছে না, বরং দুই পক্ষের মধ্যে একটি ‘অনন্য জোট’ গড়ে তুলতে চায়। গত রোববারও তিনি বলেন, কানাডা ও ইউরোপের মূল্যবোধ ও অগ্রাধিকার অনেক ক্ষেত্রে অভিন্ন এবং দুই পক্ষের সক্ষমতাও পরস্পরের পরিপূরক।
ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হওয়ার জন্য ইউরোপের দেশ হওয়া মৌলিক শর্তগুলোর একটি। ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অনেক মানদণ্ড পূরণ করলেও কানাডা ভৌগোলিকভাবে ইউরোপের দেশ না হওয়ায় এর পক্ষে ইইউ সদস্য হওয়ার উপায় নেই।
এ অবস্থাতেই আলোচনায় এসেছে ‘অ্যাসোসিয়েট মেম্বার’ বা ‘সহযোগী সদস্য’ ধারণাটি, যা এখন পর্যন্ত ইইউয়ের কাঠামোতে নেই। ফলে কানাডাকে ইইউয়ের সহযোগী করতে হলে নতুন একটি কাঠামো তৈরি করতে হবে।
ফর ডার লিয়েন প্রস্তাবিত সহযোগী সদস্যপদে কী কী সুবিধা থাকবে, সেটিও এখনো নির্ধারিত হয়নি। আলোচনায় রয়েছে— বাণিজ্য বাধা কমানো, ইউরোপ ও কানাডার মধ্যে পানির নিচ দিয়ে ডেটা ক্যাবল স্থাপন, কানাডার গ্যাস ইউরোপে নেওয়ার জন্য জ্বালানি অবকাঠামো তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিতে যৌথ বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার নাগরিকদের ইউরোপে ভিসামুক্তভাবে বসবাস ও কাজের সুযোগ দেওয়ার বিষয়ও আলোচনায় রয়েছে। তবে এসব প্রস্তাবের কোনটি চূড়ান্ত হবে, তা এখনো পরিষ্কার নয়।
ফন ডার লিয়েন তার ভাষণে উৎপাদন, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, এআই, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ ও ব্যাটারি খাতে সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। কানাডার সঙ্গে আর্কটিক অঞ্চল নিয়েও ইইউর সহযোগিতা বাড়ানোর বিষয়টি সামনে এসেছে।
এ উদ্যোগের পেছনে বড় একটি কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্কের অবনতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে অটোয়ার বাণিজ্য বিরোধ ওঙ শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে কানাডা যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে নতুন অংশীদার খুঁজছে। একই সময়ে ট্রাম্প বারবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছেন, যা কারনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন।
ইইউ ও কানাডার মধ্যে অবশ্য শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ২০১৭ সাল থেকে অস্থায়ীভাবে কার্যকর কমপ্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড অ্যাগ্রিমেন্ট (সেটা) দুপক্ষের বাণিজ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৫ সালে ইইউ-কানাডার পণ্য ও সেবা বাণিজ্যের পরিমাণ ছিল ১৩০ দশমিক ৮ বিলিয়ন ইউরো। ২০১৬ সালের তুলনায় এই বাণিজ্য ৮০ শতাংশের বেশি বেড়েছে।
তবে এত ঘনিষ্ঠতার পরও ‘সেটা চুক্তি’ এখনো ইইউয়ের সব সদস্যরাষ্ট্রের জাতীয় অনুমোদন পায়নি। ২৭ দেশের মধ্যে ১৭টি দেশ তাদের জাতীয় অনুমোদন শেষ করেছে; বেলজিয়াম, বুলগেরিয়া, সাইপ্রাস, ফ্রান্স, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, পোল্যান্ড ও স্লোভেনিয়ার অনুমোদন এখনো বাকি।
কার্নি এরই মধ্যে ইইউয়ের সঙ্গে প্রতিরক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ, জ্বালানি, গবেষণা ও উন্নয়ন এবং উন্নত প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর কাজ শুরু করেছেন। কানাডা চলতি বছর ইইউর বড় প্রতিরক্ষা ঋণ কর্মসূচিতেও যুক্ত হয়েছে।
তবে ফন ডার লিয়েনের প্রস্তাবটি এখনো চূড়ান্ত কোনো সদস্যপদ নয়। জার্মানিসহ কিছু ইউরোপীয় সরকার ‘সহযোগী সদস্য’ শব্দগুচ্ছ নিয়েই প্রশ্ন তুলেছে এবং নতুন ধরনের অংশীদারি নিয়ে আলোচনা করার আগ্রহ দেখিয়েছে। ফলে কানাডাকে ঘিরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের ঘোষণার পর এখন মূল প্রশ্ন— ইইউয়ের সঙ্গে এই ‘অনন্য জোট’ বাস্তবে কতটা গভীর হবে এবং ২৭ সদস্যরাষ্ট্র নতুন কাঠামোটিতে সম্মত হবে কি না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাংক সুদের হার কমানোর আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তার বিরোধিতা সত্ত্বেও ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারকরা সর্বসম্মতিক্রমে সুদের হার ৩.৫-৩.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩.৭৫-৪ শতাংশ পর্যন্ত নির্ধারণ করেছেন।
৯ ঘণ্টা আগে
অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এরই মধ্যে এ বৈঠকের জন্য প্রাথমিক আমন্ত্রণ পাঠিয়েছে। আরও কয়েকটি আরব ও মুসলিম দেশের নেতাকেও বৈঠকে যুক্ত করা হতে পারে। হোয়াইট হাউজ এ বিষয়ে মন্তব্য করেনি।
১০ ঘণ্টা আগে
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী ‘র্যাপিড সাপোর্ট ফোর্সেস’ -এর মধ্যে গৃহযুদ্ধ চলছে। এই সংঘাতের খরচ জোগানোর মূল উৎস বহুল আলোচিত সোনা বাণিজ্য। তীব্র খাদ্যসংকট ও চরম বেকারত্বের মুখে পড়ে দেশটির লাখ লাখ তরুণ বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এসব অনিরাপদ খনিতে নেমে পড়েন।
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক সময়ে আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অবকাঠামোগত চাপের পেছনে অতিরিক্ত অভিবাসীকে দায়ী করে আসছে রাজনৈতিক দল ও বিশ্লেষকরা। বিশেষ করে কট্টর-ডানপন্থী দল 'ওয়ান নেশন'-এর পক্ষ থেকে অস্থায়ী অভিবাসী কমানোর জোর দাবির মুখে সরকার দ্রুত এই নীতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে।
১৩ ঘণ্টা আগে