ইরান-সুইডেনের পালটাপালটি কূটনীতিক বহিষ্কার

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরান ও সুইডেনের সম্পর্ক বেশ কয়েক বছর ধরেই টানাপোড়েনের মধ্যে রয়েছে। প্রতীকী ছবি

ইরান ও সুইডেনের মধ্যে পালটাপালটি কূটনীতিক বহিষ্কারের ঘটনা ঘটেছে। সুইডেনের পক্ষ থেকে ইরানি দূতাবাসের এক কর্মকর্তাকে বহিষ্কারের পরদিন ইরানও এক সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

আল-জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বুধবার সুইডেন থেকে বহিষ্কার করা হয় ইরানের এক কূটনীতিককে। এর জবাবে বৃহস্পতিবার ইরানও সুইডেনের এক কূটনীতিককে বহিষ্কার করেছে।

বুধবার সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানি দূতাবাসের এক কর্মকর্তাকে এমন কর্মকাণ্ডের অভিযোগে দেশ ছাড়তে বলা হয়েছে, যা কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে ওই কর্মকাণ্ডের বিস্তারিত জানায়নি স্টকহোম।

সুইডিশ কর্মকর্তারা অবশ্য অভিযোগ করেছেন, ইরান দীর্ঘদিন ধরে সুইডেনে নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন কর্মকাণ্ড চালিয়ে আসছে এবং ইরানবিরোধী ব্যক্তি, ইহুদি ও ইসরায়েলি স্বার্থকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে অপরাধী নেটওয়ার্ক ব্যবহার করছে।

বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। তেহরান সুইডেনের অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও দেশটির ইরানি কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্তকে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করেছে। এ সিদ্ধান্তকে ‘ইসরায়েলি প্রভাবের ফল’ হিসেবে অভিহিত করেছে তেহরান।

একই সঙ্গে সুইডেনের ‘ইরানবিরোধী’ নীতি, ইরানের বিরুদ্ধে বক্তব্য এবং তেহরানে নিষিদ্ধ বা বিরোধী হিসেবে বিবেচিত গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ তোলে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিকতার নীতি অনুসরণ করেই সুইডিশ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরান ও সুইডেনের সম্পর্ক বেশ কয়েক বছর ধরেই টানাপোড়েনের মধ্যে রয়েছে। সুইডেনে ইরানের কথিত নিরাপত্তা তৎপরতা, ইরান-সুইডিশ নাগরিকদের আটক ও গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং দুই দেশের নাগরিকদের নিয়ে আগের বিরোধও সেই উত্তেজনা বাড়িয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গালফ নেতাদের সঙ্গে বসছেন ট্রাম্প, আলোচনায় ‘যুদ্ধ-পরবর্তী কৌশল’

অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এরই মধ্যে এ বৈঠকের জন্য প্রাথমিক আমন্ত্রণ পাঠিয়েছে। আরও কয়েকটি আরব ও মুসলিম দেশের নেতাকেও বৈঠকে যুক্ত করা হতে পারে। হোয়াইট হাউজ এ বিষয়ে মন্তব্য করেনি।

৮ ঘণ্টা আগে

সুদানে সোনার খনি ধসে অন্তত ৮২ জনের মৃত্যু

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী ‘র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস’ -এর মধ্যে গৃহযুদ্ধ চলছে। এই সংঘাতের খরচ জোগানোর মূল উৎস বহুল আলোচিত সোনা বাণিজ্য। তীব্র খাদ্যসংকট ও চরম বেকারত্বের মুখে পড়ে দেশটির লাখ লাখ তরুণ বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এসব অনিরাপদ খনিতে নেমে পড়েন।

১১ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ হচ্ছে

অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক সময়ে আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অবকাঠামোগত চাপের পেছনে অতিরিক্ত অভিবাসীকে দায়ী করে আসছে রাজনৈতিক দল ও বিশ্লেষকরা। বিশেষ করে কট্টর-ডানপন্থী দল 'ওয়ান নেশন'-এর পক্ষ থেকে অস্থায়ী অভিবাসী কমানোর জোর দাবির মুখে সরকার দ্রুত এই নীতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে।

১১ ঘণ্টা আগে

লেবাননে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান, প্রকম্পিত সীমান্ত এলাকা

আল-মানসুরিতে ইসরায়েলি বাহিনীর শক্তিশালী বিস্ফোরণের তীব্রতায় আশপাশের গ্রামগুলো কেঁপে ওঠে। এছাড়া হাদ্দাতা শহরের উপকণ্ঠে ভারী মেশিনগান থেকে একযোগে গুলিবর্ষণ এবং কামানের গোলাবর্ষণ করা হয়।

১২ ঘণ্টা আগে
Advertisement