ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও নতুন মাইলফলক স্থাপন করতে চলেছেন বাংলাদেশি-আমেরিকানরা। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের মিলবোর্ন সিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান মাহবুবুল আলম তৈয়ব। এই সিটিতে কাউন্সিলম্যান পদেও দুই বাংলাদেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন।
আনুষ্ঠানিকভাবে আগামী ৪ নভেম্বরের পর এ ফল ঘোষণা করা হবে।
চট্টগ্রামের সন্তান মাহবুবুল আলম তৈয়ব ২০২১ সালের নভেম্বরে সিটি মেয়র হিসেবে নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি-আমেরিকান মেয়র হিসেবে পরিচিতি পান। চার বছরের দায়িত্ব সফলভাবে পালন করার পর তিনি আগামী ৪ নভেম্বরের নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন। এবার তার বিরুদ্ধে কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে চলেছেন।
এই সিটিতে কাউন্সিলম্যানের পাঁচটি আসনের মধ্যে দুটিতে এবার নির্বাচন হচ্ছে না। বাকি তিনটির দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন চট্টগ্রামের পতেঙ্গার ছেলে সায়েদ রিয়াদ (২১) এবং নওগাঁর শাহিন আলম (৩৫)। আরেক আসনে কিম হারপার নামের একজনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
এই সিটিতে কাউন্সিলম্যান পদে এবার যে দুই আসনে ভোট হচ্ছে না, তার একটিতে রয়েছেন চট্টগ্রামের সালাহউদ্দিন মিয়া এবং আরেকজন হলেন ক্রিস বেসলিস।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে মাহাবুবুল আলম তৈয়ব ২০০০ সালের শুরুতে যুক্তরাষ্ট্রে এসে মিলবোর্ন বরোতে বসতি গড়েন। শুরুতে পড়াশোনার পাশাপাশি বৃহত্তর ফিলাডেলফিয়ায় বাংলাদেশিদের নানা কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত হন। মিলবোর্ন সিটির মেয়র নির্বাচিত হওয়ার আগে টানা ৮ বছর তিনি কাউন্সিলম্যানের দায়িত্ব পালন করেছেন। মেয়রের দায়িত্ব নেওয়ার পর ২০২২ সালে মিলবোর্ন সিটির সেলার অ্যাভেনিউয়ের অংশবিশেষের নাম ‘বাংলাদেশ অ্যাভেনিউ’ করেছেন তিনি।
আর কাউন্সিলম্যান হতে যাওয়া তরুণ সায়েদ রিয়াদ দুই বছর বয়সে মা-বাবার সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্তরাষ্ট্রে থিতু হন। আপার ডারবি হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশনের পর টেম্পল ইউনিভার্সিটিতে মেকানিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
নওগাঁর ছেলে শাহিন আলম বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করে ২০১১ সালে পেনসিলভেনিয়ার আপার ডারবিতে বসতি গড়েন। কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত আটটি মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
১ দিন আগে
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই দুর্যোগে লণ্ডভণ্ড উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। এদিকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সতর্ক করে বলেছে, প্রলয়ঙ্করী এই ভূমিকম্পে দেশটির আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৮৭০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।
১ দিন আগে
স্থানীয় গণমাধ্যম ডন জানিয়েছে, প্রথমে একটি বিস্ফোরকবাহী গাড়ি দিয়ে সদর দপ্তরের গেটে আঘাত করা হয়। এতে তীব্র বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকা কেঁপে ওঠে। এরপরই শুরু হয় বন্দুকযুদ্ধ। একই সময় করাচির ইউনিভার্সিটি রোডের মিটিওরোলজিক্যাল চৌরাঙ্গি এলাকায় আরও একটি বিস্ফোরণ ও প্রচণ্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে।
১ দিন আগে
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।
১ দিন আগে