নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের

ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদেরর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। ইসরায়েল এ পদক্ষেপকে ‘নাটক’ বলে অভিহিত করলেও ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস একে স্বাগত জানিয়েছে।

কাতারভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার (৭ নভেম্বর) ইস্তাম্বুলের প্রসিকিউটরের অফিস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারি পরোয়ানায় ৩৭ জনের নাম রয়েছে।

ইস্তাম্বুলের প্রসিকিউটর অফিস গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩৭ জনের সবার নাম প্রকাশ করেনি। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরও গ্রেপ্তারি পরোয়ানার তালিকাভুক্ত ৩৭ জনের মধ্যে রয়েছেন।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর চালানো যুদ্ধকে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ বলে অভিযোগ করে আসছে তুরস্ক।

ইস্তাম্বুলের প্রসিকিউটরের অফিসের বিবৃতিতে বলা হয়, ‘২০২৩ সালের ১৭ অক্টোবর গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি হামলায় ৫০০ জন নিহত হন। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে। এ ছাড়া গাজাকে অবরুদ্ধ করে মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হয়।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত মার্চ মাসে গাজায় তুরস্ক নির্মিত ‘তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল’ বোমা হামলায় ধ্বংস করে ইসরায়েল।

গ্রেপ্তারি পরোয়ানাকে ‘প্রচারণামূলক নাটক’ বলে অভিহিত করেছে ইসরায়েল। এক্স পোস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র বলেন, ‘স্বৈরাচারী এরদোয়ানের এই নতুন প্রচারণামূলক নাটককে ইসরাইলে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে।’

অন্যদিকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস হামাস তুরস্কের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে হামাস বলেছে, ‘এটি তুর্কি জনগণ ও তাদের নেতাদের ন্যায়বিচার, মানবতা ও ভ্রাতৃত্বের প্রতি অঙ্গীকারের প্রতিফলন, যা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের আন্তরিক অবস্থানকে প্রকাশ করে।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শান্তি চুক্তির অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে ৭১ সেন্ট বা ০.৮৫ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৯১ ডলার।

১৩ ঘণ্টা আগে

ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১২

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) সতর্ক করেছিলেন জেলেনস্কি। এর একদিন পরই ইউক্রেনজুড়ে এই বড় ধরনের হামলা চালানো হয়।

১৩ ঘণ্টা আগে

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪

ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পেরেইরা শহরে, সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের তৃতীয় বৃহত্তম শহর কাতিতে অন্তত ৯৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা গেছে।

১৩ ঘণ্টা আগে

ইরানমুখী বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, জাহাজটি মার্কিন অবরোধ লঙ্ঘন করে ওমান উপসাগর দিয়ে ইরানের এক বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন বাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

১৩ ঘণ্টা আগে