ইরান চুক্তিতে পৌঁছাতে চায়: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে জানিয়ে ট্রাম্প দাবি করেছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে মরিয়া হয়ে গেছে। ট্রাম্প বলেন, ‘আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং মনে হচ্ছে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়।’

বিবিসি খবরে বলা হয়েছে, সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে ইরান-মার্কিন আলোচনা নিয়ে সবশেষ প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন তিনি। ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো রিসোর্টে ভ্রমণের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমাদের দেখতে হবে চুক্তিটি আসলে কোন পর্যায়ে। আমার মনে হয় ইরান একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী, যেমনটি তাদের হওয়া উচিত। গতবার তারা এটি না করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আমার মনে হয় তারা এবার তাদের মন পরিবর্তন করেছে। চুক্তির বিষয়টি আমাদের দেখতে হবে এবং গতবারের চেয়ে এটি অবশ্যই আলাদা হবে।’

যুক্তরাষ্ট্রের নৌ বহরের কথা উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট বলেন, আমাদের একটি বিশাল নৌ বহর আছে। একটি বিশাল নৌ বাহিনী যারা ওই দিকে এগোচ্ছে এবং দ্রুতই সেখানে পৌঁছাবে। তাই আমরা দেখব কীভাবে পরিস্থিতি এগোয়।

চুক্তিতে ইরানের সম্মতির জন্য কতক্ষণ অপেক্ষা করবেন— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমাদের কাছে অনেক সময় আছে। যদি আপনার ভেনেজুয়েলার কথা মনে থাকে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম এবং আমাদের কোনো তাড়াহুড়ো ছিল না।

আগামী সপ্তাহের শুরুর দিকে আবারও বৈঠক হতে পারে জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘চুক্তি না করার পরিণতি কী হতে পারে তা আপনারা জানেন। পরিণতি স্পষ্ট। তাই আমরা দেখব কী হয়। এই বৈঠকটি একজন অত্যন্ত উচ্চপদস্থ ইরানি কর্মকর্তার সঙ্গে হয়েছে এবং আমরা দেখব এর ফলাফল কী হয়।’

এ ছাড়া চুক্তির শর্তাবলি নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, কোনো পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। আমরা দুই বছর আগে এমন একটি চুক্তিতে পৌঁছাতে পারতাম। কিন্তু তারা তা মেনে নিতে রাজি ছিল না। এখন তারা এক বা দেড় বছরেরও বেশি সময় ছেড়ে দিতে ইচ্ছুক, এমনকি প্রস্তুত।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পরমাণু চুক্তির আশায় ‘গুঁড়ে বালি’, ইরান যুদ্ধের সমাপ্তি হরমুজের দরজায়?

ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তি ছাড়াই সংঘাত শেষ করে হরমুজ প্রণালি খুলে দেওয়াকে যুদ্ধের বিজয় হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েও ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিনিময়ে

২১ ঘণ্টা আগে

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার নতুন মহাসচিব মোহসেন রেজায়ি

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) মহাসচিব পদে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়িকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সমন্বয়কারী গুরুত্বপূর্ণ এ পরিষদে মোহাম্মদ বাঘের জোলগদরের স্থলাভিষিক্ত হয়েছেন ৭১ বছর বয়সী রেজায়ি।

১ দিন আগে

সৌদির অগ্নিকাণ্ডে ১৬ প্রাণহানি, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ওই দুর্ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

১ দিন আগে

১৫ দিন ধরে মালয়েশিয়ার মর্গে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ নেই

কুয়ালালামপুরে তিনি যে বাংলাদেশি মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাও হন্যে হয়ে চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায় কি না। তাতেও লাভ হয়নি। ফলে মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও হাসপাতালের হিমঘর থেকে মুক্তি মিলছে না দীন মোহাম্মদের।

২ দিন আগে