উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধশত আহত, অনেক ভবন ক্ষতিগ্রস্ত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৪: ১৩
ইসরায়েলের জারজির শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ধ্বংসস্তূপে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ১২ মার্চ, ২০২৬। ছবি: সংগৃহীত
ইসরায়েলের জারজির শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ধ্বংসস্তূপে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ১২ মার্চ, ২০২৬। ছবি: সংগৃহীত

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর জারজিরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার (১৩ মার্চ) সিএনএনের খবরে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে এ হামলা চালানো হয়।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। একই সময় দক্ষিণ লেবানন থেকে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে বলে উল্লেখ করে তারা।

গত কয়েক দিন ধরেই ইরান এবং লেবাননভিত্তিক ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

বৃহস্পতিবারের হামলা প্রসঙ্গে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ বলেছে, জারজিরের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ও অগ্নিকাণ্ড ঘটে। পরে তারা সেখানে উদ্ধারকাজে অংশ নেয়। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এরপরই এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

দেশটির জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ জানিয়েছে, তাদের প্যারামেডিকরা মোট ৫৮ জনকে চিকিৎসা দিয়েছেন। আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী একজন নারী রয়েছেন। তার পিঠে স্প্লিন্টার লেগেছে এবং অবস্থা আশঙ্কাজনক নয়। এ ছাড়া কাচের আঘাতে ১৭ বছর বয়সী এক কিশোরী আহত হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement