ইসরায়েলের নিয়ন্ত্রণ ঘাঁটিতে আঘাতের দাবি হিজবুল্লাহর

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ১০: ৫৮
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ আরও ছড়িয়ে পড়ছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মঙ্গলবার ভোরে ইসরায়েলের গিভা ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটি এবং ইয়িফতাহ ব্যারাকে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালানোর দাবি করেছে। এর আগে তেল আবিব ও হাইফার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতেও ড্রোন হামলা চালায় গোষ্ঠীটি। হিজবুল্লাহর এই তৎপরতার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৮৬ ছাড়িয়ে গেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ অব্যাহত থাকায় নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সমর্থনে ইরানজুড়ে বড় ধরনের সমাবেশে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ।

বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন স্থাপনার ওপর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান। অপরদিকে ইসরায়েলে কমপক্ষে দুজন নিহত হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৮৬ জন ছাড়িয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প ফের ইরানের পরবর্তী নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে নিজের প্রভাব খাটানোর ইঙ্গিত দিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement