আরও ৩ সপ্তাহ বাড়ল লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ, ঘোষণা ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১০: ০৮
ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদের উপস্থিতিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদের উপস্থিতিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। শুক্রবার (২৪ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বৈঠকটিকে ‘খুবই ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করে দেশটিকে হিজবুল্লাহর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে চায়। তিনি ইঙ্গিত দেন, এই উদ্যোগ বৃহত্তর আঞ্চলিক কূটনীতির অংশ, যেখানে ইরান সম্পর্কিত বিষয়ও জড়িত।

বৈঠকে উপস্থিত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার ট্রাম্পের মধ্যস্থতাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। লেইটার বলেন, লেবানন থেকে ‘ক্ষতিকর প্রভাব’ দূর করতে উভয় দেশ কাজ করছে, যার লক্ষ্য হিজবুল্লাহকে সরিয়ে দেওয়া।

এ ছাড়া শিগগিরই হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মধ্যে একটি বৈঠক আয়োজন করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প।

এর আগে গত ১৬ এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকের পর ইসরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, যা আগামী রোববার শেষ হওয়ার কথা ছিল। এর আগেই আরও তিন সপ্তাহ যুদ্ধবিরতিতে বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement