জাতিসংঘ মহাসচিবের বিবৃতি

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি: মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ

ডেস্ক, রাজনীতি ডটকম
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই চুক্তিকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

একইসঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে, বিশেষ করে হিজবুল্লাহ এবং ইসরায়েল সরকারকে আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির শর্তাবলি পূর্ণ সম্মানের সঙ্গে মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব মনে করেন, এই সাময়িক যুদ্ধবিরতি চলমান সংঘাতের তীব্রতা কমাতে সহায়ক হবে এবং আলোচনার মাধ্যমে একটি স্থায়ী ও টেকসই সমাধানের পথ সুগম করবে।

বিবৃতিতে গুতেরেস আরও বলেন, ‘সব পক্ষকে এই যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে এবং আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে।’

তিনি স্পষ্ট করে বলেন, এই আহ্বান ইসরাইল ও লেবানন সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।

মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে এই ১০ দিনের বিরতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে জাতিসংঘ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement