হামলা হলে ভারত মহাসাগর পর্যন্ত যুদ্ধ ছড়ানোর হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন করে হামলা চালালে চলমান যুদ্ধ ভারত মহাসাগর ও তারও বাইরে ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি এ হুঁশিয়ারি দেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক ভিডিওতে সাফাভি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে সংঘাত এরই মধ্যে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়েছে। নতুন করে যুদ্ধ শুরু হলে এর পরিধি আরও বাড়িয়ে ভারত মহাসাগর পর্যন্ত নেওয়া সম্ভব।
সাফাভি আরও বলেন, নতুন মার্কিন হামলার সম্ভাবনা বিবেচনায় ইরানের সামরিক বাহিনী প্রয়োজনীয় পরিকল্পনা প্রস্তুত রেখেছে।
সাফাভির এ বক্তব্য এমন সময়ে এলো, যখন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাব হরমুজ ও বাব এল-মান্দেবসহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথেও পড়েছে। তার বক্তব্যে লোহিত সাগর, বাব এল-মান্দেব ও হরমুজকে একই যুদ্ধক্ষেত্র হিসেবে দেখার ইঙ্গিত পাওয়া যায়।
এর আগে ইরান একাধিকবার বলেছে, তাদের ওপর নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য যুদ্ধের ব্যয় বাড়িয়ে দেওয়া হবে। সর্বশেষ হুমকিতে সেই সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়ার সম্ভাবনার কথা বলা হলো।















-10a2b7-256x144.webp)

