ইরানের পালটা অভিযানে ৬৫০ মার্কিন সেনা হতাহত: আইআরজিসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ব্রিগেডিয়ার জেনারেল আলী-মোহাম্মদ নায়েনি। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে তাদের পালটা সামরিক অভিযান ‘ট্রু প্রমিস ৪’ শুরুর পর প্রথম দুই দিনে অন্তত ৬৫০ জন মার্কিন সামরিক সদস্য হতাহত হয়েছেন। তবে এতে আহত ও নিহতের সংখ্যা আলাদা করে জানায়নি আইআরজিসি।

আজ মঙ্গলবার (৩ মার্চ) রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী-মোহাম্মদ নায়েনি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালাচ্ছে ইরান। ইরানি বাহিনীর নজিরবিহীন ড্রোন ও মিসাইল আক্রমণের মুখে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ইরানের উপকূলীয় জলসীমা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’

আইআরজিসি মুখপাত্র নায়েনি ইরানের অভিযানের ভয়াবহতা তুলে ধরে বলেন, ‘প্রথম দুই দিনে ৬৫০ জন আমেরিকান সৈন্য নিহত বা আহত হয়েছেন। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন কয়েক দফায় আঘাত হেনেছে।’

এ ছাড়া একটি সুনির্দিষ্ট হামলার কথা উল্লেখ করে তিনি জানান, একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় আমাদের বাহিনীর লক্ষ্যভেদী হামলায় ১৬০ জন মার্কিন সেনা হতাহত হয়েছে। তার দাবি, মার্কিন নৌবাহিনীর এমএসটি (MST) নামক একটি লজিস্টিক সাপোর্ট জাহাজও ইরানি নৌ-ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলার মুখে মার্কিন রণতরীর পিছু হটার বর্ণনা দিতে নায়েনি বলেন, ‘ইরানি নৌবাহিনী ইউএসএস আব্রাহাম লিংকন লক্ষ্য করে চারটি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে।’ ইরানের চাবাহার বন্দর থেকে ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত জাহাজটি হামলার পরপরই দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের দিকে যাত্রা শুরু করে।

নায়েনি এই ‘পলায়ন’ সম্পর্কে মন্তব্য করেন, ‘আমাদের নির্ভুল আঘাতের পর রণতরীটি চাবাহার উপকূল থেকে পালিয়ে ভারত মহাসাগরের গভীরে আশ্রয় নিয়েছে।’ তবে মার্কিনিদের জন্য এই ‘ক্ষয়ক্ষতি অস্বীকার বা গোপন করাটা স্বাভাবিক’ বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’কে ইরান ও তার স্বার্থের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের আগ্রাসনের একটি সরাসরি পালটা জবাব হিসেবে উল্লেখ করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। আর তেহরান এই অভিযানকে তাদের সার্বভৌমত্ব রক্ষার লড়াই হিসেবে বর্ণনা করছে। পারস্য উপসাগরের কৌশলগত এলাকাগুলোতে মার্কিন উপস্থিতিকে চ্যালেঞ্জ জানাতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে স্পষ্ট করেছে আইআরজিসি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধে ৫ লক্ষাধিক রুশ সেনার প্রাণহানি— দাবি ব্রিটিশ প্রতিরক্ষাপ্রধানের

নাইটনের ভাষ্য, বিপুল সেনা মোতায়েন করেও রুশ বাহিনী ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারছে না। পশ্চিমা কর্মকর্তা ও সামরিক বিশ্লেষকদের মতে, চলতি বছরে রুশ বাহিনীর অগ্রযাত্রার গতি উল্লেখযোগ্যভাবে কমেছে।

৪ ঘণ্টা আগে

ব্রিকস সম্মেলনের আগে দিল্লিতে পুতিন-মোদি বৈঠক

ব্রিকস সম্মেলন সামনে রেখেই তিন দিনের সফরে ভারত গেছেন ভ্লাদিমির পুতিন। তার নয়াদিল্লি সফর ভারতের জন্য একই সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। কয়েক দশক ধরে রাশিয়া ভারতের অন্যতম ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদার। ভারতের সামরিক সরঞ্জামের বড় একটি অংশ ঐতিহাসিকভাবে রাশিয়া থেকে এসেছ

৪ ঘণ্টা আগে

৯/১১ হামলার ২৫ বছর: প্রযুক্তির ওপর অতিভরসাই কি নতুন দুর্বলতা?

তবে দুই দশকের বেশি সময় ধরে বিভিন্ন ধরনের নিরাপত্তাব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের অভিজ্ঞতায় বিশ্লেষকরা বলছেন, আপাতদৃষ্টিতে এসব কাঠামো শক্তিশালী ও সুরক্ষিত মনে হলেও এর মধ্যে থেকে গেছে গুরুতর দুর্বলতা। সেই দুর্বলতাই নতুন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

৪ ঘণ্টা আগে

যুদ্ধ-দ্বন্দ্বের বিশ্বে নয়াদিল্লিতে ব্রিকসের ঐক্যের পরীক্ষা

সদস্য বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে স্বার্থের বৈচিত্র্যও। ফলে ব্রিকসকে এখন একই সঙ্গে একটি অর্থনৈতিক সহযোগিতার প্ল্যাটফর্ম, বৈশ্বিক দক্ষিণের রাজনৈতিক কণ্ঠস্বর এবং পশ্চিমানির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার বিকল্প হিসেবে নিজেদের ভূমিকা নির্ধারণ করতে হচ্ছে।

১০ ঘণ্টা আগে
Advertisement