ইরানের সার্বভৌমত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত চীনের

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেই সঙ্গে ইরানের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে চীনা গণমাধ্যম সিজিটিএন।

প্রতিবেদনে বলা হয়, ইরান ও ইসরায়েরেল বর্তমান সংঘাত নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপ সেরেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ফোনালাপে ইরানে হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন যে, ইসরায়েলের পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক এবং এটি পুরো অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

ফোনালাপে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে বলার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। তিনি ইরানের অবস্থানের প্রতি চীনের ধারাবাহিক বোঝাপড়া এবং সমর্থনের প্রশংসা করেন। চীন এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে চীনের দৃঢ় বিরোধিতার পুনরাবৃত্তি করে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন, চীন স্পষ্টভাবে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘনের নিন্দা করেছে। এছাড়া, ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে এবং বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস হামলার দৃঢ় বিরোধিতা করেছে। ইরানের সার্বভৌমত্ব এবং দেশটির জনগণের নিরাপত্তা রক্ষায় চীনের সমর্থন রয়েছে বলেও জানান ওয়াং।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের পদক্ষেপ জাতিসংঘের সনদের নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মাবলী গুরুতরভাবে লঙ্ঘন করেছে। বিশেষ করে, পারমাণবিক স্থাপনায় হামলা একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। এর মাধ্যমে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত এবং ন্যায়সঙ্গতভাবে কথা বলার আহ্বান জানান। পাশাপাশি ইসরায়েলের ওপর প্রভাব বিস্তারকারী দেশগুলোকে শান্তি পুনরুদ্ধারে সহায়তা করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে তাগিদ দেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি তখন বলেন, ইরান চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে। এমনকি চীনা নাগরিক ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীন সফরে যাচ্ছেন ট্রাম্প, জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ইরান-তাইওয়ান-বাণিজ্যসহ যা কিছু আলোচনায়

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প বেইজিং পৌঁছাবেন বুধবার (১২ মে)। পরের দুই দিন বৃহস্পতিবার ও শুক্রবার জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। ২০১৭ সালের পর এটিই হবে ট্রাম্পের প্রথম চীন সফর।

১৫ ঘণ্টা আগে

পুতিনের ইউক্রেন যুদ্ধ ‘শেষের ইঙ্গিতে’র নেপথ্যে কী?

রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘আমার মনে হয়, বিষয়টি শেষের দিকে এগোচ্ছে।’ তবে দুপক্ষের মধ্যে চুক্তির শর্তাবলি চূড়ান্ত হয়ে যাওয়ার পরই তিনি এ বৈঠকে বসতে চান, যেন ওই বৈঠক যুদ্ধের অবসানের ঘোষণার আনুষ্ঠানিকতায় রূপ নেয়। তিনি বলেন, ‘এটি হওয়া উচিত চূড়ান্ত ধাপ, আলোচনার প্রক্রিয়া নয়।’

১৯ ঘণ্টা আগে

ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’, প্রত্যাখ্যান ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্টের এমন অবস্থানে প্রায় ১০ সপ্তাহ ধরে চলা এই সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল চালু না-ও হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ল্র বাজারে, বেড়ে গেছে তেলের দাম।

২০ ঘণ্টা আগে

হান্টাভাইরাস সংক্রমণ, ডাচ প্রমোদতরি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে যাত্রীদের

স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের জাতীয়তা অনুযায়ী আলাদা দলে ভাগ করে তীরে নেওয়া হচ্ছে। এরপর বাসে করে তাদের স্থানীয় বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে চার্টার বিমানে করে পাঠানো নিজ নিজ দেশে।

১ দিন আগে