ইরানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারালেন আইআরজিসির ১৪ সদস্য

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ মে ২০২৬, ১০: ৩৩
ছবি: সংগৃহীত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জানজানে একটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় আকস্মিক বিস্ফোরণে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ জন বিশেষজ্ঞ সদস্য নিহত হয়েছেন। বাহিনীর ‘আনসার আল মাহদি’ ইউনিটের এই অভিজ্ঞ সদস্যরা বোমাটি অপসারণের চেষ্টা করার সময় সেটি বিস্ফোরিত হয়।

আইআরজিসির আনসার আল মাহদি ইউনিট এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে, বিস্ফোরিত বোমাটি কী ধরনের— তা শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতরা সবাই সেই ইউনিটের সবচেয়ে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য ছিলেন বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

জানজান শহরে যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে— সেখানে বেশ কিছু ক্লাস্টার বোমা এবং এয়ার-ড্রপড মাইন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় ওই এলাকায় বেশ কিছু বোমা ফেলেছিল মার্কিন বিমানবাহিনী— যেগুলো অবিস্ফোরিত থেকে গেছে।

টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। জানজান শহরের ঘটনাকে চলমান যুদ্ধবিরতি পরিস্থিতিতে আইআরজিসির সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা বলে উল্লেখ করা হয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলোতে।

যুদ্ধবিরতির পর থেকেই দেশের বিভিন্ন স্থানে অবিস্ফোরিত বোমার অনুসন্ধান এবং সেগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করে রেভল্যুশনারি গার্ড কোরের সদস্যরা। আইআরজিসির তথ্য অনুসারে, এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করেছে বাহিনীর বোমা বিশেষজ্ঞ টিম।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লেবাননে হামলায় ‘সাদা ফসফরাস’ ব্যবহারের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

লেবাননে হামলায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘সাদা ফসফরাস’ ব্যবহার করার অভিযোগ উঠেছে। দেশটির দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ এলাকায় সাম্প্রতিক এক হামলার ঘটনায় ধারণ করা ভিডিও ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে এ অভিযোগ সামনে এসেছে।

২১ ঘণ্টা আগে

শেষ হচ্ছে যুদ্ধক্ষমতার মেয়াদ, কী করবেন ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ ৬০ দিন চালিয়ে যাওয়ার যে সময়সীমা, তা শেষ হচ্ছে আজ শুক্রবার (১ মে)। এরপরও ট্রাম্পকে যুদ্ধ চালিয়ে যেতে হলে নিতে হবে কংগ্রেসের অনুমতি, নিদেনপক্ষে ‘অনিবার্য সামরিক প্রয়োজন’ দেখিয়ে আরও ৩০ দিন যুদ্ধের মেয়াদ বাড়ানোর অনুরোধ করতে হবে।

১ দিন আগে

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক ভোটে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এমন এক সময়ে প্রস্তাবটি বাতিল হলো, যার পরদিন আজ শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতার ওপর একটি আইনি বাধ্যবাধকতার সময়সীমা শেষ হতে যাচ্ছে।

১ দিন আগে

বেইজিংয়ে ড্রোন বিক্রি-ওড়ানোয় কঠোর বিধিনিষেধ, আজ থেকে কার্যকর

চীন সরকার ড্রোন এবং ‘ফ্লাইং ট্যাক্সি’ প্রযুক্তিকে তাদের কৌশলগত ‘লো-অল্টিটিউড ইকোনমি’ বা নিম্ন-উচ্চতার অর্থনীতি এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। ২০৩৫ সালের মধ্যে এই খাত থেকে দুই ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় ২৯০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রাও রয়েছে দেশটির।

১ দিন আগে