যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য নতুন প্রস্তাব ইরানের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ মে ২০২৬, ১৯: ৩৬
গত ১২ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার বিলবোর্ডের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক পাকিস্তানি সেনা সদস্য। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের মাধ্যমে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে ইরান। শুক্রবার (১ মে) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (ইরনা) বরাত দিয়ে আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বার্তা সংস্থা ইরনা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কাছে সর্বশেষ প্রস্তাবের খসড়া হস্তান্তর করেছে ইরান। তবে প্রস্তাবে কী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান একে অপরকে ক্রমাগত হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। আরেক দফা যুদ্ধের আশঙ্কায় পুরো অঞ্চল জুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট পরিস্থিতি ‘প্রতি ঘণ্টায় দ্রুত আরও খারাপ’ হচ্ছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে প্রায় ৪০ দিন যুদ্ধ চলার পর একটি ‘ভঙ্গুর’ যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্র পাকিস্তানে দুই দফা আলোচনা করেছে। তবে এ আলোচনায় কোনো সমাধান আসেনি।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। অন্যদিকে, ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ রেখেছে, যেখানে যুদ্ধ শুরুর পর থেকে সীমিত সংখ্যক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরব, কাতার, তুরস্ক, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এক বিবৃতিতে জানানো হয়, যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সর্বশেষ উদ্যোগ নিয়ে এসব আলোচনা অনুষ্ঠিত হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সঙ্গে বৈরিতার মধ্যেই ২ মুসলিম শক্তিধর দেশকে পাশে পেল সৌদি

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও

১৬ ঘণ্টা আগে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, তবে নৌপথ খুলছে না: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

১৯ ঘণ্টা আগে

বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।

১ দিন আগে

শিক্ষার্থীর গুলিতে নিহত ৮: অস্ত্র আইন কঠোর হচ্ছে থাইল্যান্ডে

থাই প্রধানমন্ত্রী বলেন, তিনি এমন আইন প্রণয়নের পরিকল্পনা করছেন, যাতে জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। নতুন আইনে শুধু দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।

১ দিন আগে