ডেস্ক, রাজনীতি ডটকম

আর্থিক দুর্নীতির দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে মঙ্গলবার (২১ অক্টোবর) কারাগারে পাঠানো হয়েছে। নির্বাচনী প্রচারের জন্য লিবিয়া থেকে অবৈধভাবে অর্থ সংগ্রহের ষড়যন্ত্রের অভিযোগে আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনিই প্রথম সাবেক ফরাসি প্রেসিডেন্ট, যিনি অপরাধের দায় মাথায় নিয়ে কারাভোগ করতে যাচ্ছেন।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের রক্ষণশীল প্রেসিডেন্ট থাকা সারকোজি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
একসময়ের জাঁকজমকপূর্ণ এবং বিশ্ব দরবারে পরিচিত একজন নেতার জন্য এটি অপ্রত্যাশিত এক পতন বলা চলে।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রচারণার জন্য গাদ্দাফির থেকে কয়েক মিলিয়ন ইউরো নিয়েছিল নিকোলাস সারকোজির দল। বিদেশিদের কাছ থেকে অর্থ নেওয়ার দায়ে তাকে চলতি মাসের শুরুতে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক মাসের মধ্যে জেলে যাওয়ার নির্দেশ দেন আদালত।
নিকোলাস সারকোজি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বাকীর করেছেন। জেলে যাওয়ার আগে নিজেকে নির্দোষ দাবি করে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দেন তিনি।
সাবেক এ প্রেসিডেন্টকে বন্দি করা হয়েছে লা সতেঁ কারাগারে। তাকে একটি নির্জন সেলে রাখা হয়েছে। এ জেলটিতে অনেক দাগী আসামি থাকায় নিরাপত্তার কথা চিন্তা করে নিকোলাসকে আলাদা সেলে রাখা হয়েছে।
জানা যায়, ৯৫ স্কয়ার ফিটের এ সেলে নিকোলাসের জন্য একটি আলাদা টয়লেট, গোসলখানা, টেবিল এবং ছোট একটি টিভি থাকবে।

রোববার দক্ষিণ ইরানের কয়েকটি স্থাপনায় নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পরপরই বাহরাইন ও কুয়েত লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। একই সঙ্গে যুদ্ধ বন্ধে চলমান আলোচনাও পুরোপুরি স্থগিত করার হুমকি দেয় দেশটি। জবাবে ট্রাম্প সতর্ক করে বলেন, এমন সময় আসতে পারে যখন তিনি আর আলোচনায় আগ্রহী থাকবেন না
৭ ঘণ্টা আগে
পুলিশ জানিয়েছে, তার কাছে প্রায় ১৪ হাজার বিষমিশ্রিত ক্যাপসুল পাওয়া গেছে। এসব ক্যাপসুলে ছিল জিঙ্ক ফসফাইড, যা সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়।
১ দিন আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত আটটি মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
১ দিন আগে
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই দুর্যোগে লণ্ডভণ্ড উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। এদিকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সতর্ক করে বলেছে, প্রলয়ঙ্করী এই ভূমিকম্পে দেশটির আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৮৭০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।
১ দিন আগে