ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
ডোনাল্ড ট্রাম্প।

ভারতের বিরুদ্ধে কড়া সমালোচনা করে দেশটির রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়া থেকে অস্ত্র ও জ্বালানি কেনার কারণ দেখিয়ে ভারতের ওপর অতিরিক্ত জরিমানাও আরোপ করা হবে বলে জানান তিনি।

স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ট্রাম্প।

তিনি লেখেন, ভারত আমাদের বন্ধু হলেও, বছরের পর বছর ধরে তারা আমাদের সঙ্গে তুলনামূলকভাবে অনেক কম বাণিজ্য করেছে। কারণ, তাদের শুল্ক বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। শুধু তাই নয়, ভারতে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি অ-শুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতা।

পোস্টে ট্রাম্প আরও বলেন, ভারত দীর্ঘদিন ধরে রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম এবং জ্বালানি আমদানি করে আসছে। এমন এক সময়েও তারা রাশিয়ার কাছ থেকে পণ্য কিনছে, যখন গোটা বিশ্ব চায় ইউক্রেনে রাশিয়ার বর্বরতা বন্ধ হোক। শুধু চীন নয়, ভারতও এখন রাশিয়ার জ্বালানির অন্যতম বৃহৎ ক্রেতা।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে— আগামী ১ আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করা সব ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একইসঙ্গে রাশিয়া থেকে অস্ত্র ও জ্বালানি কেনার দায়ে ভারতকে অতিরিক্ত জরিমানাও দিতে হবে বলে জানান ট্রাম্প।

তিনি লেখেন, এই বিষয়টি নিয়ে বিশ্ববাসীর মনোযোগ কামনা করছি। ধন্যবাদ।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি যদি চূড়ান্ত না হয়, তাহলে নয়াদিল্লির পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। তার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক এবং জরিমানার ঘোষণা দিলেন তিনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি আতিক

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১৩ ঘণ্টা আগে

ওয়াশিংটনে কনস্যুলার সেবা নিতে ফি দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে

দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

১৩ ঘণ্টা আগে

সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১৪ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।

১৮ ঘণ্টা আগে