ডেস্ক, রাজনীতি ডটকম

ভূমধ্যসাগরে ইউরোপ অভিমুখী অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবিতে অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উত্তর আফ্রিকার তিউনিশিয়া উপকূল থেকে যাত্রা করা এই নৌকাটির মাত্র একজন আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। মাল্টার সামরিক বাহিনীর বরাতে দেশটির সংবাদমাধ্যম 'টাইমস অব মাল্টা' এই ভয়াবহ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।
উদ্ধার ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে মাল্টার সামরিক বাহিনী। তিনি বলেছেন, তিনি প্রায় ২৪ ঘণ্টা সাগরে ছিলেন। এ সময় তিউনিশিয়ার দিকে যাত্রা করা একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে। তার ধারণা, নৌকায় থাকা ৫০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে নৌকাটি যাত্রা করেছিল। অবশ্য উত্তর আফ্রিকার উপকূল থেকে প্রায়ই অভিবাসনপ্রত্যাশীরা ঝুঁকিপূর্ণ এমন যাত্রা করে থাকেন।
উদ্ধার হওয়া ওই ব্যক্তি কোন দেশের নাগরিক এবং নৌকাটিতে কোন কোন দেশের নাগরিকেরা ছিলেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ছোট ছোট ঝুঁকিপূর্ণ নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানোর চেষ্টা করে থাকেন।
গত এক দশক ধরেও এমন যাত্রার সংখ্যা ক্রমশই বাড়ছে। ঝুঁকিপূর্ণ এমন সব যাত্রায় প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়।
২০১৪ সাল থেকে এই যাত্রাপথটির উপর নজর রাখছে বেসরকারি সংস্থা ‘মিসিং মাইগ্রেন্টস’। সংস্থাটির সর্বশেষ তথ্যমতে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৩৩ হাজার ৩২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন।
চলতি বছরের এখন পর্যন্ত এই সাগরে মোট ২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট এক হাজার ৮৭৩ জন নিহত বা নিখোঁজ হন।

ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তি ছাড়াই সংঘাত শেষ করে হরমুজ প্রণালি খুলে দেওয়াকে যুদ্ধের বিজয় হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েও ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিনিময়ে
১ দিন আগে
ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) মহাসচিব পদে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়িকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সমন্বয়কারী গুরুত্বপূর্ণ এ পরিষদে মোহাম্মদ বাঘের জোলগদরের স্থলাভিষিক্ত হয়েছেন ৭১ বছর বয়সী রেজায়ি।
১ দিন আগে
সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ওই দুর্ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
১ দিন আগে
কুয়ালালামপুরে তিনি যে বাংলাদেশি মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাও হন্যে হয়ে চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায় কি না। তাতেও লাভ হয়নি। ফলে মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও হাসপাতালের হিমঘর থেকে মুক্তি মিলছে না দীন মোহাম্মদের।
২ দিন আগে