ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপাক্ষিক বৈঠক ‘গঠনমূলক’, পরের বৈঠক ১ ফেব্রুয়ারি

ডেস্ক, রাজনীতি ডটকম
আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ত্রিপাক্ষিক বৈঠক গত শুক্রবার শুরু হয়, শনিবার দ্বিতীয় দিনেও চলে আলোচনা। ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠককে ‘গঠনমূলক’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দুই দিনব্যাপী এ বৈঠক গতকাল শনিবার শেষ হলেও আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে পরবর্তী বৈঠক আগামী ১ ফেব্রুয়ারি আবুধাবিতেই অনুষ্ঠিত হবে বলে মার্কিন এক কর্মকর্তার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়াও ওই আলোচনায় অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছে মস্কো।

আবুধাবিতে ত্রিপাক্ষিক বৈঠক শুরু হয় গত শুক্রবার। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো তিন দেশের প্রতিনিধিরা এক টেবিলে বসেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আলোচনায় বহু বিষয় উঠে এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— এ আলোচনা ছিল ‘গঠনমূলক’।

তিনি জানান, যুদ্ধ বন্ধের ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনায় নেওয়া হবে, সে বিষয়ে একটি কাঠামো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। সামরিক প্রতিনিধিরা সম্ভাব্য পরবর্তী বৈঠকের আলোচ্যসূচির একটি প্রাথমিক তালিকাও প্রস্তুত করেছেন বলে জানান তিনি।

এদিকে ইউক্রেনের সঙ্গে আরও আলোচনার জন্য রাশিয়াও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, আবুধাবির বৈঠকে কিছুটা অগ্রগতি হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা একটি ‘ইতিবাচক পরিবেশে’ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বৈঠকের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত সরকারের এক মুখপাত্র। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি উদ্যোগে যেসব ‘অমীমাংসিত বিষয়’ রয়েছে, সেগুলোর ওপর গুরুত্ব দিয়েই আলোচনা হয়েছে।

বৈঠক শেষে এক মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আলোচনায় উভয় পক্ষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানবোধ দেখা গেছে। তারা সত্যিই একটি সমাধানের পথ খুঁজছিলেন।’ তিনি আরও বলেন, ‘খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। আগামী রোববারের (১ ফেব্রুয়ারি) বৈঠকে এই উদ্যোগকে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।’

আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা

এদিকে শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মতে, চলতি শীত মৌসুমে এটিই সবচেয়ে বড় হামলা। গতকাল ভোরে রাজধানী কিয়েভসহ বিভিন্ন জ্বালানি স্থাপনায় একের পর এক হামলায় বিস্ফোরণে কেঁপে ওঠে শহর। এতে সারা দেশে প্রায় ১২ লাখ বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

হিমশীতল আবহাওয়ার মধ্যে বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন বাসিন্দারা। কিয়েভে সকালে প্রায় ছয় হাজার ভবনে গরম রাখার কোনো ব্যবস্থা ছিল না। তাপমাত্রা নেমে আসে মাইনাস ১০ ডিগ্রির কাছাকাছি।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো জানান, হামলায় রাজধানীতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এক শিশুসহ ১৯ জন আহত হয়েছেন।

ত্রিপাক্ষিক আলোচনার মধ্যেই শনিবার ভোরে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, চলতি শীত মৌসুমে এটিই সবচেয়ে বড় হামলা। ছবি: এএফপি
ত্রিপাক্ষিক আলোচনার মধ্যেই শনিবার ভোরে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, চলতি শীত মৌসুমে এটিই সবচেয়ে বড় হামলা। ছবি: এএফপি

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর হামলায় রাশিয়া ৩৭৫টি ড্রোন ও ২১টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে দুটি ছিল হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা শব্দের গতির পাঁচ থেকে দশ গুণ দ্রুতগতিসম্পন্ন।

অন্যদিকে খেরসন অঞ্চলে রাশিয়ার নিয়োগ দেওয়া প্রশাসনিক প্রধান ভ্লাদিমির সালদো দাবি করেছেন, হোলা প্রিস্তান শহরের কাছে একটি অ্যাম্বুলেন্সে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শেষ বিদায় খামেনির, সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচির ঘোষণা করল তেহরান

গত ২৮ ফেব্রুয়ারি এক বিমান হামলায় টানা ৩৬ বছর ৬ মাস ইরানের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকা এই শীর্ষ নেতার মৃত্যু হয়। তার মৃত্যুর পর থেকেই মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। অবশেষে দীর্ঘ প্রক্রিয়া শেষে তার শেষকৃত্যের তারিখ ঘোষণা করল দেশটির প্রশাসন।

১০ ঘণ্টা আগে

ট্রাম্প বললেন রোববারই চুক্তি, নিশ্চিত করেনি ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে বহুল প্রতীক্ষিত সমঝোতা চুক্তি সই হতে যাচ্ছে আগামীকাল রোববার (১৪ জুন)। তবে ইরানের পক্ষ থেকে চুক্তির সময় এখনো নিশ্চিত করা হয়নি। উলটো রোববার এ চুক্তি সই হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

১৯ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে ইরানি ড্রোন বিধ্বস্ত করল মার্কিন বাহিনী

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান শান্তি আলোচনায় অগ্রগতির খবরের মাঝেই পারস্য উপসাগরে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা ইরানের বেশ কয়েকটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ (আত্মঘাতী ড্রোন) গুলি করে বিধ্বস্ত করেছে মার্কিন বাহিনী।

১ দিন আগে

২৪ ঘণ্টার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্রের প্রাথমিক শান্তি চুক্তি: পাকিস্তান

দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে একটি শান্তি চুক্তির রূপরেখায় সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দেশ দুটির মধ্যে এই প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। আজ শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এমনটাই জানিয়েছেন।

১ দিন আগে