ডেস্ক, রাজনীতি ডটকম

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণায় লেবাননসহ মধ্যপ্রাচ্যে কিছুটা স্বস্তি ফিরলেও ইসরায়েলে দেখা গেছে ভিন্ন চিত্র। ইসরায়েলিরা বলছেন, তারা নিজেরা সিদ্ধান্ত নেওয়ার আগেই ট্রাম্প এ যুদ্ধবিরতি ‘চাপিয়ে দিয়েছেন’। এতে সেখানে অস্বস্তি ও ক্ষোভ তৈরি হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার আগেই বিষয়টি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ট্রাম্প ঘোষণা দেওয়ায় সরকার ও জনগণের একাংশে অসন্তোষ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ইসরায়েলের জন্য একটি কূটনৈতিক বিব্রতকর অবস্থাও তৈরি করেছে। কারণ যুদ্ধ থামানোর সিদ্ধান্তটি নিজেদের পক্ষ থেকে নয়, বরং যুক্তরাষ্ট্রের মাধ্যমে এসেছে। আরেক ইসরায়েলি গণমাধ্যম হারেৎজের খবরে বলা হয়েছে, সেনাবাহিনী হয়তো রাতেই যুদ্ধবিরতির জন্য প্রস্তুত ছিল। তবে ঘোষণাটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসায় অনেকের কাছেই তা অপ্রত্যাশিত মনে হয়েছে।
ট্রাম্পের এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন ইসরায়েলি বাহিনী এখনো লেবাননের ভেতরে অভিযান চালাচ্ছে এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। ট্রাম্পের ঘোষণার পর এখন পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি।
ইসরায়েলের সাবেক কূটনীতিক শায়েল বেন এফ্রাইম এ ‘নীরবতা’ প্রসঙ্গে আলজাজিরাকে বলেন, প্রথমত, এই যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং এটি অনেকটাই এক ধরনের নির্দেশ বলে মনে হচ্ছে। দ্বিতীয়ত, নেতানিয়াহু এখনো বুঝে উঠতে পারেননি, কীভাবে এটি ইসরায়েলি জনগণ বা নিজের মন্ত্রিসভার সামনে উপস্থাপন করবেন। কারণ তারা এই সিদ্ধান্তে বিস্মিত ও ক্ষুব্ধ।
বেন এফ্রাইমের মতে, লেবাননে উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং লিতানি নদী পর্যন্ত একটি বাফার জোন তৈরি করার মতো প্রধান লক্ষ্যগুলো এ অভিযানে এখন পর্যন্ত অর্জন করতে পারেনি ইসরায়েল। ফলে বর্তমান পরিস্থিতিতে লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি কার্যকর হলে ঝুঁকির মুখে পড়তে পারে, কারণ তারা তখনও সামরিকভাবে উন্মুক্ত অবস্থানে থাকবে।
এদিকে এ যুদ্ধবিরতি একদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর সম্ভাবনা তৈরি করছে, অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও সামরিক কৌশলের দুর্বলতাও সামনে নিয়ে এসেছে। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যিই এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের চাপের ফল হয়ে থাকে, তাহলে এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য ও ইসরায়েলের কৌশলগত স্বাধীনতা নিয়ে নতুন প্রশ্ন তুলবে।

প্রায় দুই মাস ধরে চলা আন্দোলনটি শুরু হয়েছিল প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে। পরে তা ভারতের শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থানের সংকট এবং সরকারের জবাবদিহি নিয়ে তরুণদের বিস্তৃত ক্ষোভের বহিঃপ্রকাশে রূপ নেয়। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশের বয়স ৩৫ বছরের নিচে।
১২ ঘণ্টা আগে
মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশ জুড়ে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নফাঁস, শিক্ষাব্যবস্থার অব্যবস্থা এবং সরকারের জবাবদিহির অভাবই দেশটির তরুণ শিক্ষার্থীদের আন্দোলনে নামতে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী। তার অভিযোগ, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় না গিয়ে নরেন্দ্র মোদি সরকার দমন-পীড়নের পথ বেছে নি
১৫ ঘণ্টা আগে
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, শনিবার সন্ধ্যায় সরকার ও সিজেপি নেতাদের যৌথ সাংবাদিক সম্মেলন থেকে এ ঘোষণা আসে।
১৯ ঘণ্টা আগে