নিউইয়র্কে ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম জনবহুল এলাকা টাইমস স্কয়ারে প্রকাশ্য দিবালোকে এক নারী হামলাকারীর নৃশংস ছুরিকাঘাতে নিহত হয়েছেন ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াচেন্টি (৩২)। পাঁচ মাসের মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সবেমাত্র কাজে ফিরেছিলেন এক নবজাতক সন্তানের মা পিয়াচেন্টি। হামলা চালাবার পর পুলিশের গুলিতে ৪৯ বছর বয়সি অভিযুক্ত নারী হামলাকারীও নিহত হয়েছেন।

এনডিটিভি ও নিউইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে বহুজাতিক ব্যাংকটিতে দায়িত্বপালনকারী পিয়াচেন্টিকে কোনো উসকানি ছাড়াই আচমকা আক্রমণ করেন পামেলা সিসনেরোস নামের ওই নারী। এই ঘটনায় আরও এক বৃদ্ধ (৬৮) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠান 'ব্যাংক অব আমেরিকা' এবং পিয়াচেন্টির প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান 'ফোর্ডহ্যাম ল স্কুল' পৃথক বিবৃতিতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে। মর্মান্তিক এই ঘটনার মাত্র চার দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সদ্যজাত সন্তান ও স্বামীর সঙ্গে একটি পারিবারিক ছবি পোস্ট করে নিজের সুখের কথা জানিয়েছিলেন পিয়াচেন্টি।

পুলিশ জানায়, কুইন্সের বাসিন্দা নিহত হামলাকারী পামেলা দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং তাঁর কোনো পূর্ব অপরাধের রেকর্ড ছিল না। ঘটনার পরপরই কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে থাকা টাইমস স্কয়ার এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পশ্চিমা নিষেধাজ্ঞায় বৈশ্বিক খাদ্যনিরাপত্তা হুমকিতে: পেজেশকিয়ান

পেজেশকিয়ান বলেন, সীমিত কিছু আর্থিক ও বাণিজ্যিক ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতা উদীয়মান অর্থনীতিগুলোকে রাজনৈতিক অভিঘাতের কাছে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ব্রিকসকে তাই এখন শুধু উদীয়মান অর্থনীতিগুলোর সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে থাকলে চলবে না, বরং আরও ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত বৈশ্বিক অর্

১৩ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে ট্রাম্পের সীমা মধ্যবর্তী নির্বাচন, প্রশাসনে দীর্ঘ যুদ্ধের শঙ্কা

তবে ট্রাম্পের এই আশাবাদী পূর্বাভাসের সঙ্গে মিলছে না তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অভ্যন্তরীণ মূল্যায়ন। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা— মার্কিন সামরিক ও অর্থনৈতিক চাপ সহ্য করে যুদ্ধকে আরও দীর্ঘায়িত করতে পারে ইরান।

১৩ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

ইরানের হেনগাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

২১ ঘণ্টা আগে

ইরাক থেকে ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ

শুক্রবার ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনী জানিয়েছে, তারা কৌশলগত উপকূলীয় শহর মোকায় হুথি যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। এর এক দিন আগে হুথিরা লোহিত সাগরের পুরো উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল।

১ দিন আগে
Advertisement