ডেস্ক, রাজনীতি ডটকম

ইউরোপজুড়ে চলমান তীব্র দাবদাহে স্পেন ও ফ্রান্সে বাড়ছে মৃত্যুর সংখ্যা। একই সঙ্গে জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে জুন মাসের আগের সব তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। পরিস্থিতির অবনতিতে বিভিন্ন দেশে কনসার্ট, ম্যারাথন ও বড় জনসমাগমের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের সরকারি পর্যবেক্ষণ ব্যবস্থা ‘মোমো মনিটরিং সিস্টেম’-এর তথ্য অনুযায়ী, দাবদাহজনিত কারণে দেশটিতে অন্তত ৩২৭ জনের মৃত্যু হয়েছে। বার্সেলোনার একটি বনাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে প্রায় ১৬ হাজার মানুষকে ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।
ফ্রান্সেও চরম গরমে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্যারিসের সব হাসপাতালে জরুরি পরিকল্পনা চালু করা হয়েছে। দেশটিতে তপ্ত গাড়ির ভেতরে আটকা পড়ে কয়েকটি শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি দাবদাহ শুরুর পর অনিরাপদ স্থানে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ৫৫ জন।
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সারব্রুকেন শহরে শুক্রবার সর্বোচ্চ ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যদিও টানা তিন দিনের অস্বাভাবিক গরমের পর ফ্রান্সে এখন তাপমাত্রা কিছুটা কমেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট বলেছেন, হাসপাতালে রোগীর চাপের চেয়ে বাড়িতে মানুষের আকস্মিক মৃত্যুই এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মুখপাত্র ক্লেয়ার নুলিস বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম আবহাওয়ার সঙ্গে এখন বাস্তবতাকে মেনে নিয়েই চলতে হবে।
আবহাওয়াবিদদের মতে, দাবদাহের তীব্রতা ধীরে ধীরে ইউরোপের উত্তর ও পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ছে। বেলজিয়ামের ক্লাইন ব্রোগেলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। নেদারল্যান্ডসের লিমবার্গে রেকর্ড হয়েছে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং যুক্তরাজ্যের সাফোকের ক্যাভেন্ডিশে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার ইউরোপজুড়ে প্রায় ১৫ কোটি মানুষকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হতে হয়েছে।
চেক প্রজাতন্ত্রের আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, শনিবার ২০১২ সালের ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের জাতীয় তাপমাত্রার রেকর্ড ভেঙে যেতে পারে। অন্যদিকে অস্ট্রিয়ার আবহাওয়াবিদদের ধারণা, রোববার দেশটিতেও নতুন তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হতে পারে। বলকান অঞ্চলেও তীব্র গরম অব্যাহত রয়েছে। সার্বিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
চরম গরমের প্রভাব পড়েছে বিদ্যুৎ খাতেও। নদীর পানি ২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ায় সুইজারল্যান্ডের বেজনউ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি রিয়্যাক্টর শুক্রবার বন্ধ করে দেওয়া হয়েছে। এত উষ্ণ পানি দিয়ে রিয়্যাক্টর নিরাপদভাবে ঠান্ডা রাখা সম্ভব নয়।
ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের বিজ্ঞানীরা জানিয়েছেন, একটি স্থায়ী উচ্চচাপ বলয়ের কারণে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ও দক্ষিণ ইংল্যান্ডে মৌসুমি স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ৫ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম অনুভূত হচ্ছে।
কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়েই তাপমাত্রা বাড়ছে। তবে ইউরোপ বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে উষ্ণ হয়ে উঠছে। দাবদাহের কারণে কোলন থেকে প্যারিসগামী একটি ইউরোস্টার ট্রেন ব্রাসেলসের কাছে প্রায় ৪০০ যাত্রী নিয়ে বিকল হয়ে পড়ে। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়া তিন যাত্রীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
স্বাস্থ্যঝুঁকির কারণে ফ্রান্সে প্যারিস প্রাইড মার্চ, মিউজিক ফেস্টিভালসহ কয়েকটি বড় আয়োজন বাতিল করা হয়েছে। একইভাবে জার্মানিতেও ম্যারাথনসহ বেশ কয়েকটি অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তবে শার্লেটি স্টেডিয়ামের ডায়মন্ড লিগ অ্যাথলেটিকস মিট রোদের তীব্রতা কমার পর বিকেলে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সুইজারল্যান্ডের হিমবাহ গবেষণা দল সতর্ক করেছে, অস্বাভাবিক গরমের কারণে সোমবার থেকেই দেশটির হিমবাহ গলতে শুরু করবে, যা সাধারণত আগস্ট মাসে দেখা যায়। ২০২২ সালের পর এবারই হিমবাহ গলার গতি সবচেয়ে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
রাজনীতি/আরআইআর

গাজা যুদ্ধে নিজের এক ছেলেকে হারানো এবং শত্রুপক্ষের বিরুদ্ধে ‘অসম মাত্রার শক্তি’ প্রয়োগের ‘দাহিয়াহ নীতি’র প্রবক্তা হিসেবে পরিচিত এই সাবেক সেনাপ্রধান সাম্প্রতিক জনমত জরিপে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছেন। নির্বাচনে তাকে নেতানিয়াহুর জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী বিবেচনা করা হচ্ছে।
১২ ঘণ্টা আগে
গত বুধবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।
১২ ঘণ্টা আগে
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তীব্র এই কম্পনে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝাঁকুনি তীব্র হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
১২ ঘণ্টা আগে
আল জাজিরা জানিয়েছে, সেন্টকমের এ ঘোষণার পরপরই দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে মার্কিন হামলা হয়েছে। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
১৪ ঘণ্টা আগে