যন্তর-মন্তর ‘সিজন-টু’য়ের হুঁশিয়ারি অভিজিতের

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ছবি: সংগৃহীত

‘ওপর থেকে চাপ’ দেওয়ার কারণে ককরোচ জনতা পার্টিকে (সিজেপি) কেউ সভার জন্য হল ভাড়া দিচ্ছে না বলে অভিযোগ করেছেন পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বলেছেন, এ রকম চলতে থাকলে দিল্লির যন্তর মন্তরে ‘সিজন-টু’ তথা দ্বিতীয় দফা আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বুধবার (১২ আগস্ট) দিল্লিতে একটি সভা করার কথা ছিল সিজেপির। ওই সভার জন্যই পার্টির পক্ষ থেকে বিভিন্ন স্থানে থাকা হল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তারা কোনো হল পায়নি।

পরে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীপকে বলেন, ‘ইনস্টাগ্রামে অনেকেই মন্তব্য করে জানতে চাইছেন, যন্তর মন্তর সিজন-টু কবে আসছে। তাদের আমি জানাতে চাই, খুব শিগগিরই যন্তর মন্তর সিজন-টু আসছে।’

বুধবারের সভা প্রসঙ্গে সিজেপির প্রতিষ্ঠাতা বলেন, ‘দিল্লিতে আমাদের স্বেচ্ছাসেবকদের একটি সভা করার পরিকল্পনা ছিল আজ। আমরা একটি হল খুঁজছিলাম, কিন্তু কেউই আমাদের ভাড়া দিতে রাজি হচ্ছিল না। সবাই বলছিল ওপর থেকে চাপ আসছে।’

‘আমরা অনেক কষ্টে একটি হল পেয়েছিলাম। আমাদের কাছে এর রসিদও আছে। কিন্তু আজ সকালে হলের মালিকদের হুমকি দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, যদি তারা এখানে সিজেপির সভা হতে দেন, তাহলে তাদের উলটো করে ঝুলিয়ে দেওয়া হবে,’— বলেন অভিজিৎ।

সিজেপির এই প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘এই সবকিছুই বিজেপির সাজানো নাটক। তাদের কার্যকলাপ ও কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে, তারা দেশের যুবসমাজকে ভয় পায়। যদি তারা মনে করে যে এ ধরনের তুচ্ছ কর্মকাণ্ডে আমরা ভয় পেয়ে যাব, তবে তারা মারাত্মক ভুল করছে।’

এর আগে ভারতের সবচেয়ে বড় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল সিজেপি। জুলাইয়ে সে আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা ওই আন্দোলনের পরও অভিজিৎ বলেছিলেন, এ আন্দোলন সূচনামাত্র। তারা সব ধরনের অসঙ্গতি-অনিয়মের বিরুদ্ধেই আন্দোলন করবেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মাঝ আকাশে ৩০০ ফুট পতন: ভারতীয় সেই পাইলটের শরীরে গাঁজা শনাক্ত

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফার্স্ট অফিসারের পরীক্ষার ফল নেগেটিভ এলেও ক্যাপ্টেন দুটি পরীক্ষাতেই অকৃতকার্য হন। বিশেষ করে দ্বিতীয় পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি গাঁজা সেবন করেছিলেন। তবে তিনি কখন বা কোথায় গাঁজা সেবন করেছিলেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

১২ ঘণ্টা আগে

শান্তি চুক্তির অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে ৭১ সেন্ট বা ০.৮৫ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৯১ ডলার।

১৫ ঘণ্টা আগে

ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১২

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) সতর্ক করেছিলেন জেলেনস্কি। এর একদিন পরই ইউক্রেনজুড়ে এই বড় ধরনের হামলা চালানো হয়।

১৫ ঘণ্টা আগে

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪

ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পেরেইরা শহরে, সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের তৃতীয় বৃহত্তম শহর কাতিতে অন্তত ৯৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা গেছে।

১৫ ঘণ্টা আগে