ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের উত্তর প্রদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবারের এই প্রাকৃতিক দুর্যোগে রাজ্যজুড়ে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
প্রবল বাতাসের তোড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার পাশাপাশি বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিভিন্ন জেলার তথ্য অনুযায়ী, প্রয়াগরাজে ১৭ জন, ভাদোহিতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন, বড়াউনে ৫ জন, প্রতাপগড়ে ৪ জন, চন্দৌলি ও কুশীনগরে ২ জন করে এবং সোনভদ্র জেলায় ১ জন মারা গেছেন।
প্রয়াগরাজের বিভিন্ন এলাকায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ভাদোহিতেও ঝড়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।
ফতেহপুরে ঝড়ে ৯ জন নিহত ও ১৬ জন আহত হন। প্রতাপগড়ে দেয়াল ধস, সিমেন্টের ছাউনি ধস এবং বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়।
কানপুর দেহাতে বজ্রপাতে ১৯ বছর বয়সী এক তরুণীসহ আরো দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে থাকা এক ৬০ বছর বয়সী ব্যক্তি আহত হন।
দেওরিয়া ও সোনভদ্রসহ অন্যান্য জেলাতেও বজ্রপাত ও গাছ উপড়ে পড়ে প্রাণহানি হয়েছে।
প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং বহু ঘরবাড়ি নষ্ট হয়েছে। আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা দেওয়া হবে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ সমীক্ষা চলছে।
রাজনীতি/এসআর

জিনপিং আরও বলেন, সহযোগিতামূলক সম্পর্কের মাধ্যমে চীন ও যুক্তরাষ্ট্র দুই দেশই উপকৃত হয়ে থাকে। আর সংঘাতের মাধ্যমে কেবল ক্ষতিই হয়। তাই আমাদের দুই দেশের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত।
১০ ঘণ্টা আগে
নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে আরাগচি বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্রবণতা ঠেকাতে ব্রিকস দেশগুলোর আরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন।
১১ ঘণ্টা আগে
দীর্ঘ প্রতীক্ষা ও রাজনৈতিক জল্পনার পরে কেরালার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল ভারতীয় জাতীয় কংগ্রেস। দক্ষিণ ভারতের এই রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ভিডি সতীশন। এর ফলে নির্বাচনের ফলাফল ঘোষণার পরেও নেতৃত্ব নিয়ে প্রায় ১০ দিন ধরে চলা অনিশ্চয়তার অবসান হলো।
১২ ঘণ্টা আগে
হান্টাভাইরাস আক্রান্ত আট ব্যক্তির শরীরে ভাইরাসটির অ্যান্ডিজ স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। হান্টাভাইরাস সাধারণত মানুষ থেকে মানুষে খুব কম ছড়ালেও এর অ্যান্ডিজ স্ট্রেইনই মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে সক্ষম হান্টাভাইরাসের একমাত্র ধরন।
১৩ ঘণ্টা আগে