জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে মেজরসহ ৪ সৈন্য নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুক লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর এক মেজরসহ ৪ সৈন্য নিহত হয়েছেন। সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ঘটনাটি ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্য পেয়ে রাত প্রায় ৭টা ৪৫ মিনিটের দিকে ডোডার দেশা বনে যৌথ অভিযান শুরু করে রাষ্ট্রীয় রাইফেলস আর জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ অভিযান বাহিনী।

সোমবার রাতে ভারতীয় সেনাবাহিনী সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে বলে, “রাত প্রায় ৯টার দিকে ব্যাপক গোলাগুলির মধ্য দিয়ে সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়।”

কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ২০ মিনিট স্থায়ী এই বন্দুক লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ অন্তত চার সৈন্য এবং পুলিশের এক সদস্য গুরুতর আহত হন।

সঙ্কটজনক অবস্থায় তাদের সেখান থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মধ্যে ওই চার সেনার মৃত্যু হয়।

নিহত মেজরের নাম ব্রিজেশ থাপা বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। তিনি রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ছিলেন। সৈন্যদের মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

তারা জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত সৈন্য পাঠানো হয়েছে এবং অভিযান অব্যাহত আছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি— ২ ইস্যুতে আটকে গেছে সমঝোতা

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়

৭ ঘণ্টা আগে

ইরানের সব ধরনের পারমাণবিক কার্যক্রম বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।

৭ ঘণ্টা আগে

পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।

৯ ঘণ্টা আগে

ইরাকের নতুন প্রেসিডেন্ট কুর্দি রাজনীতিক নিজার আমেদি

গত নভেম্বরের নির্বাচনের পর প্রায় ১৫০ দিন সরকারবিহীন থাকা ইরাকে এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পথ সুগম হলো। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরাক মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থিরতার প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

১০ ঘণ্টা আগে