কলকাতায় নিখোঁজ বাংলাদেশি তরুণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নিখোঁজ দিলাওয়ার হোসেন। ফাইল ছবি

কলকাতায় এসে এক বাংলাদেশি তরুণ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ তরুণের নাম দিলাওয়ার হোসেন (২৩)। চিকিৎসা করাতে দিন কয়েক আগেই কলকাতায় এসেছিলেন তিনি। বুধবার (১৯ জুন) রাতে ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট থানা এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে।

জানা গেছে, নিখোঁজ তরুণ দিলাওয়ার হোসেনের বাড়ি পাবনার হেমায়েতপুরে। পরিবারের সঙ্গে কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন। তার বাবা আবদুল করিম ইতোমধ্যেই পার্ক স্ট্রিট থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিলাওয়ার হোসেন স্নায়ু রোগে ভুগছেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। কয়েক দিন আগে বাবার সঙ্গে কলকাতায় এসেছিলেন দিলাওয়ার। তারা ফ্রি স্কুল স্ট্রিটে একটি হোটেলে এসে উঠেছিলেন।

হোটেলসূত্রে জানা গেছে, চেক আউট না করেই ওই যুবক হোটেল থেকে বেরিয়ে যান। পুলিশ জানিয়েছে, ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নিকটবর্তী থানাগুলোকেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে কলকাতার বিভিন্ন বাস স্ট্যান্ড, স্টেশনেও খোঁজখবর চলছে।

উল্লেখ্য, গত মাসেই কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হন বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম। ১২ মে কলকাতায় এসেছিলেন আজিম। ১৩ মে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ হন। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, নিউ টাউনের আবাসনে খুন হয়েছেন তিনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

১২ ঘণ্টা আগে

ট্রাম্পের হুমকির পরপরই ইরানে মার্কিন হামলা, ৮ সেনা নিহত

প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

১৩ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে ‘যুদ্ধবিরতি শেষ’, ট্রাম্প বললেন ‘ওরা নিকৃষ্ট, অসুস্থ মানুষ’

ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’

১ দিন আগে

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ-হত্যা, ‘এনকাউন্টারে’ নিহত প্রধান অভিযুক্ত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।

১ দিন আগে