ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, প্রাথমিক স্কুল বন্ধ

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের রাজধানী নয়াদিল্লির বাতাস ভয়াবহ দূষিত। দূষণের কারণে প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এমনটি চলবে। খবর আল জাজিরার।

দেশটির সরকার নয়াদিল্লিতে অ-গুরুত্বপূর্ণ নির্মাণকাজে নিষেধাজ্ঞা দিয়েছে। একইসঙ্গে বাসিন্দাদের কয়লা পোড়ানো এড়াতে বলেছে। বায়ুদূষণে ধোঁয়াশায় ঢেকে গেছে তাজমহল। ফ্লাইট চলাচল হচ্ছে বিঘ্নিত।

দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে লেখেন, দূষণমাত্রা বেড়ে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দিল্লিতে সব প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে ক্লাস চলবে।

বায়ুদূষণ রোধে আরও কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সড়কে ধুলা দমনকারী উপাদান মিশ্রিত পানি ছিটানো এবং যান্ত্রিক সাফাইয়ের মাধ্যমে ধুলা কমানো। শুক্রবার সকাল থেকে এসব কার্যকর হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহজুড়ে উত্তর ভারতে এয়ার কোয়ালিটি বা বায়ু গুণমান পরিস্থিতির অবনতি হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, নয়াদিল্লি থেকে ২২০ কিলোমিটার দূরের তাজমহলও বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে গেছে। পাশাপাশি শিখ ধর্মের পবিত্রতম উপাসনালয় অমৃতসরের স্বর্ণ মন্দিরও ধোঁয়াশায় ঢেকেছে।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটে। ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটর‍্যাডার২৪ বলছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ধোঁয়াশার কারণে ৮৮ শতাংশ ফ্লাইট ঠিক সময়ে যাত্রা করতে পারেনি। একইভাবে ঠিক সময়ে নামতে পারেনি ৫৪ শতাংশ ফ্লাইট।

বুধবার পিএম২.৫ দূষকের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা দৈনিক সর্বোচ্চ সীমার চেয়ে ৫০ গুণেরও বেশি রেকর্ড করা হয়। এ দুষক ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাগুলো ফুসফুসের মাধ্যমে রক্তপ্রবাহে প্রবেশ করে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

হিন্দুস্তান টাইমস জানায়, নয়াদিল্লিতে ইতোমধ্যেই একিউআই ৪০০ ছাড়িয়েছে। এ ‘একিউআই’ এর মাধ্যমে, বায়ুদূষণের অবস্থা পরিমাপ করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ দিল্লির আনন্দ বিহারের একিউআই ছিল ৪৬৬।

শহরের হাসপাতালগুলোতে শিশুদেরও ভিড় লেগে গেছে। তারা হাঁপানি এবং অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে বলে জানা যাচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়াল, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র

১১ ঘণ্টা আগে

কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১২ ঘণ্টা আগে

ওমান উপকূলে জাহাজে রহস্যজনক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

১৩ ঘণ্টা আগে

ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রুশ হামলা, নিহত ২০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড

১৩ ঘণ্টা আগে