ডেস্ক, রাজনীতি ডটকম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর অভিবাসন নীতিতে বড় ধরনের ধাক্কা খেলো বিদেশি নাগরিকরা। ক্ষমতা গ্রহণের মাত্র এক বছরের মাথায় এক লাখেরও বেশি ভিসা বাতিল করে নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (১২ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলা বজায় রাখতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এবং বিশেষায়িত ভিসা রয়েছে।
ভিসা বাতিলের হার গত বছরের তুলনায় দেড়শ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত বছর বহু মানুষকে হাত পা বেঁধে নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। যাদের মধ্যে অনেকের বৈধ ভিসা ছিল। ভিসা বাতিলের পাশাপাশি নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে মার্কিন সরকার।
ভিসা বাতিলের ব্যাপারের এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত এক লাখেরও বেশি ভিসা বাতিল করেছে। এর মধ্যে প্রায় ৮ হাজার স্টুডেন্ট ভিসা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসা ব্যক্তিদের ২ হাজার ৫০০টি বিশেষায়িত ভিসা রয়েছে। যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে অপরাধীদের দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট বলেছেন ভিসা বাতিলের ক্ষেত্রে চারটি বিষয় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এরমধ্যে রয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করা, মদ্যপ্য অবস্থায় গাড়ি চালানো, সহিংসতা এবং চুরি। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের সংখ্যা বেড়েছে ১৫০ শতাংশ।

সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।
৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ
১২ ঘণ্টা আগে
ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর
১২ ঘণ্টা আগে
ইতালির রাজধানী রোমে একটি বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। রোমের প্রসিকিউটর কার্যালয়ের নির্দেশে এ ছবি প্রকাশ করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে