ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান সামরিক সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। এর সরাসরি প্রভাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারতে চলতি মে মাসেই তৃতীয়বারের মতো বাড়ানো হলো পেট্রোল ও ডিজেলের দাম।
শনিবার (২৩ মে) দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন প্রতিষ্ঠানগুলোর নতুন সমন্বয় অনুযায়ী, রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৫১ রুপি এবং ডিজেল বিক্রি হচ্ছে ৯২ দশমিক ৪৯ রুপিতে।
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরও দীর্ঘদিন খুচরা পর্যায়ে মূল্যবৃদ্ধি না করলেও, শেষ পর্যন্ত ভর্তুকির চাপ সামলাতে না পেরে টানা তিন দফায় লিটারপ্রতি প্রায় ৫ রুপি পর্যন্ত বাড়াতে বাধ্য হলো ভারত সরকার।
গত ১৫ মে ঘোষিত মূল্যবৃদ্ধি ছিল চার বছরের মধ্যে ভারতে প্রথম জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত। এরপর কয়েক দফায় আরও সমন্বয় আনা হলো।
রাজনীতি/এসআর


















