বাংলাদেশি রোগী বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো ভারতের চিকিৎসকরা

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশি রোগীদের বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। একইসঙ্গে দুই দেশের ব্যবসায় যাতে কোনো ধরনের লোকসান না হয়, সে বিষয়ে অনুরোধ করেছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল চেম্বার অব কমার্স।

বুধবার (৪ ডিসেস্বর) সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পশ্চিমবঙ্গের আইএম এর দুই সদস্য ও চিকিৎসক এন কাঞ্জিলাল ও কৌশিক চৌধুরী।

একইদিনে বেঙ্গল চেম্বার অব কমার্সের সদস্য অনির্বাণ গুপ্ত কোনো ধরনের লোকসান না হয় সে বিষয়ে অনুরোধ করেন।

চিকিৎসকদের আরও মানবিক হওয়ার জন্য অনুরোধ করে এই দুই চিকিৎসক বলেন, ‘কোনোভাবেই ভারতে আসা বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করা যাবে না। এছাড়া রোগীদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিতেই হবে।’

অচিরেই এই সমস্যা কেটে যাবে মন্তব্য করে এন কাঞ্জিলাল ও কৌশিক চৌধুরী বলেন, চলমান অস্থিরতায় যেমন বাংলাদেশি রোগীরা সমস্যায় পড়েছেন, তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের মেডিকেল ট্যুরিজম।

বাংলাদেশি রোগীদের জন্য দ্রুত হেল্পলাইন চালুর ঘোষণা দিয়ে তারা জানান, ওই নাম্বারে রোগীরা ফোন দিলে চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সাহায্য পাবেন। তবে রাজনীতির ঊর্ধ্বে উঠে দুই দেশকে কূটনৈতিক সম্পর্ক মজবুত ও মধুর করতে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তারা।

সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের ব্যবসাতেও প্রভাব পড়া উচিত নয় বলে মনে করেছে বেঙ্গল চেম্বার অব কমার্স। ওই সংগঠনের সদস্য অনির্বাণ গুপ্ত বলেন, চলমান ইস্যুতে দুই দেশের ব্যবসায় কোনো প্রভাব পড়বে না। দুই দেশেরই উচিত দুই দেশকেই সম্মান করা।

অনির্বাণ গুপ্ত আরও বলেন, ‘সংগঠনের তরফ থেকে আমাদের কোনো সিদ্ধান্ত দিতে পারি না। ভারত সরকার যেভাবে বলবে সেভাবেই আমাদের চলতে হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, দুই দেশে একটা সুষ্ঠু সম্পর্কে আমরা এগিয়ে যেতে চাই।’

তিনি আরও বলেন, দুই দেশের কোনো রাজনৈতিক উত্তাপ ব্যবসায় যেন না পড়ে। একটা সুষ্ঠু সম্পর্কের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমি মনে করি, সবকিছু ভুলে আমাদের মধ্যে যে হৃদ্রতা ছিল, সেই সম্পর্কেই আগামীতে আরও মজবুত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অনির্বাণ গুপ্ত।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতার বেসরকারি জেএন রায় হাসপাতালের চিকিৎসক শুভ্রাংশু ভক্ত প্রকাশ্যে জানিয়েছিল, সাম্প্রতিক পরিস্থিতির জন্য বাংলাদেশের কোনো রোগীকে তারা চিকিৎসা দেবেন না।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে ৬০ দিনের রোডম্যাপে সম্মতি

মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে (কর্মপরিকল্পনা) সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে কাতারের

১০ ঘণ্টা আগে

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

১০ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

১১ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

১১ ঘণ্টা আগে