ডেস্ক, রাজনীতি ডটকম

সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে কাশ্মিরের শ্রীনগরে গেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেখানে নিরাপত্তা জোরদার করতে স্বল্প ও দীর্ঘ মেয়াদি নানা পদক্ষেপ নিয়েও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, শুক্রবার শ্রীনগরে পৌঁছান ভারতের সেনাপ্রধান। সেখানে তিনি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মিরের প্রধান মনোজ সিনহার সঙ্গে সাক্ষাৎ করেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মিরের পহেলগামে যে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, ওই ঘটনাস্থল থেকে শ্রীনগরের অবস্থান প্রায় ৯০ কিলোমিটার (প্রায় ৫৫ মাইল) দূরে।
মনোজ সিনহার কার্যালযয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, কর্মকর্তারা এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। পিটিআইয়ের প্রতিবেদনের তথ্য বলছে, যেসব পরিকল্পনা করা হয়েছে, তার মধ্যে স্বল্প মেয়াদি ও দীর্ঘ মেয়াদি নানা ব্যবস্থার কথা বলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সেনাপ্রধানকে পহেলগাম হামলার জন্য দায়ীদের খুঁজে বের করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ‘সন্ত্রাসবাদের অবকাঠামো ধ্বংস করার প্রচেষ্টা জোরদার করা’র জন্য আহ্বান জানিয়েছেন সিনহা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সচল হয়ে উঠছে। মাটির নিচে সংরক্ষিত ক্ষেপণাস্ত্রের বিশাল মজুতে পুনরায় প্রবেশাধিকার অর্জন ও ঘাঁটিগুলোর প্রবেশপথ পুনরুদ্ধারের পর তেহরান ফের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা ফিরে পাচ্ছে বলে মনে করছ
১৬ ঘণ্টা আগে
ইউক্রেনের আভদিভকা ও বাখমুতের মতো সবচেয়ে নৃশংস ও রক্তক্ষয়ী যুদ্ধগুলোতে অংশ নেওয়া এই অভিজ্ঞ যোদ্ধারা এখন সম্পূর্ণ নতুন এক ধরনের যুদ্ধ পরিচালনা করছেন, যার ভয়াবহতা তারা কাছাকাছি থেকে স্পর্শ করতে পারেন না, ঘ্রাণ পান না, এমনকি সরাসরি চোখেও দেখেন না।
১ দিন আগে
চীনের সমালোচনার জবাবে সামরিক সক্ষমতা আরও জোরদারের অঙ্গীকার করেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিঞ্জিরো কোইযুমি। রোববার সিঙ্গাপুরে এক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি পরোক্ষভাবে চীনকে কটাক্ষ করেন।
১ দিন আগে
আজ রোববার (৩১ মে) ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান এই লড়াইকে ইসরায়েলের একটি বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
২ দিন আগে