ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন দরকার: এস জয়শঙ্কর

ডেস্ক, রাজনীতি ডটকম

পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনা দরকার বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার (১৫ ডিসেম্বর) দিল্লিতে ‘ইন্ডিয়াস ওয়ার্ল্ড’ নামের আন্তর্জাতিক নীতিবিষয়ক একটি নতুন সাময়িকীর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

জয়শঙ্কর বলেন, আমাদের (ভারতের) পররাষ্ট্রনীতি পরিবর্তন হওয়া প্রয়োজন। পররাষ্ট্র নীতিতে পরিবর্তন কিংবা নেহরু-পরবর্তী পররাষ্ট্রনীতি গঠনের সিদ্ধান্ত নেওয়া হলে, সেটিকে রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখা উচিত নয়।

ভারতের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত সেই প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, বৃহৎ পরিসরে চিন্তা করা, দীর্ঘমেয়াদী চিন্তা-ভাবনা করা ও আধুনিকভাবে ভাবাই আমাদের ভবিষ্যতের পররাষ্ট্রনীতি হবে বলে আমি মনে করি।

‘বিভিন্ন কারণে আমরা এতদিন ‘গুটিয়ে থাকা’ পররাষ্ট্রনীতি অনুসরণ করতাম। সেই দিন আর নেই। ভারত অনেক আগেই সেই দিনগুলোকে পেছনে ফেলে এসেছে।’

বিশ্বমঞ্চে ভারত ক্রমশ ‘গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী’ দেশে পরিণত হচ্ছে মন্তব্য করে জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আমরা গতিশীলতার বিস্ফোরণ দেখতে যাচ্ছি। আগামী বছরগুলোতে বিদেশে ভারতের প্রবাসী শ্রমিকের সংখ্যা ‘নাটকীয়ভাবে বাড়বে’।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

৯ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

৯ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

৯ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

১ দিন আগে