ডেস্ক, রাজনীতি ডটকম

২০১৫ সালের ডিসেম্বরে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তান গিয়েছিলেন। তার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনা ও অবনতির কারণে আর কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান যাননি। প্রায় নয় বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবার এসসিও বৈঠকে যোগ দিতে পাকিস্তান সফরে রয়েছেন।
পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আঞ্চলিক অখণ্ডতা ও সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
গতকাল বুধবার পাকিস্তানে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে তিনি এ কথা বলেন। ২০১৫ সালের পর এটাই কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর।
করোনা মহামারি, ইসরায়েল-হামাস-হিজবুল্লাহ এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের সংকটময় পরিস্থিতিতে এই সম্মেলন শুরু হয়েছে। চরম জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা, অর্থনৈতিক অস্থিরতার মতো ঘটনা প্রবৃদ্ধি ও উন্নয়নকে প্রভাবিত করেছে।
ঋণ একটি গুরুতর উদ্বেগের বিষয়, এমনকি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও পিছিয়ে পড়েছে বিশ্ব। প্রযুক্তির ভালো সম্ভাবনা রয়েছে, পাশাপাশি উদ্বেগের কারণও আছে।
সন্ত্রাসবাদ, চরমপন্থা ও বিচ্ছিন্নতাবাদকে ‘তিনটি শয়তান’ আখ্যা দিয়ে তিনি বলেন, প্রকৃত অংশীদারির ভিত্তিতে সহযোগিতার সম্পর্ক নির্মিত হয়, একতরফা এজেন্ডার ভিত্তিতে নয়।
এসসিওর সদস্যদের এসব চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা উচিত? দুই দিনব্যাপী এসসিও সম্মেলনে এবার সভাপতিত্ব করছে পাকিস্তান।
গতকাল সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্প সম্প্রসারণের আহবান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সূত্র : এনডিটিভি

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস
১৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
২০ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
১ দিন আগে
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।
১ দিন আগে