ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত শান্তি বৈঠক শুরুর আগমুহূর্তে নতুন নাটকীয়তা তৈরি হয়েছে। আলোচনায় বসার ক্ষেত্রে ‘লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি’ এবং ‘জব্দকৃত সম্পদ ফিরিয়ে দেওয়া’র মতো দুটি প্রধান শর্ত জুড়ে দিয়েছে তেহরান।
ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা শুরু হবে না। এর ফলে আজ শনিবার বিকেলে ইসলামাবাদে হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পক্ষগুলোর মধ্যে আগে থেকেই দুটি বিষয়ে সমঝোতা হয়েছিল, কিন্তু সেগুলো এখনো বাস্তবায়ন হয়নি।
গালিবাফের মতে, ওই দুই শর্ত হলো — লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা এবং ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা। তিনি স্পষ্ট করে বলেন, এই দুটি বিষয় নিশ্চিত না হলে কোনো আলোচনা শুরু হওয়া উচিত নয়।
বর্তমানে যুদ্ধবিরতির শর্ত নিয়ে মতবিরোধ এবং লেবাননে চলমান সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে ইরান আলোচনার আগে নিজেদের শর্ত পূরণের ওপর জোর দিচ্ছে, যা সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির ক্ষেত্রে নতুন অনিশ্চয়তা তৈরি করছে।
পাকিস্তানে শনিবা বিকালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এরই মধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে ইরানের দিক থেকে কেউ এখনো পাকিস্তানে যাচ্ছেন কি না, তা নিশ্চিত নয়।
গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতা এবং চীনের সহায়তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান।

শুক্রবার ট্রাম্প বলেন, তিনি হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রস্তাবিত সমঝোতা নিয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবেন। এই চুক্তি কার্যকর হলে এপ্রিলের শুরুতে হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়বে এবং স্থায়ী শান্তিচুক্তি নিয়ে আলোচনার জন্য অতিরিক্ত সময় পাওয়া যাবে।
৮ ঘণ্টা আগে
সংকটের মধ্যেও আশার খবর রয়েছে। ডব্লিউএইচও জানিয়েছে, ২৭ মে ডিআরসিতে এক ইবোলা রোগী পরপর দুটি পরীক্ষায় নেগেটিভ ফল পাওয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলমান প্রাদুর্ভাবে এটিই প্রথম নিশ্চিত সুস্থতার ঘটনা।
৮ ঘণ্টা আগে
আফাই ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে যোগ দেন ইতালির পিডি পার্টিতে। তরুণ এই বাঙালির রাজনৈতিক চিন্তা-চেতনা ও সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে ‘মেস্ত্রে কার্পেনেদো’ এলাকার কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দেয়। সেই নির্বাচনে ইতালির ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক হ
৯ ঘণ্টা আগে
শুক্রবার (২৯ মে) রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে আজিজি বলেন, ‘ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশের কাছে হস্তান্তর করতে চায় না।’
১ দিন আগে