দিল্লিতে রেড অ্যালার্ট জারি, নিহত ২

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বৃষ্টিপাতের কারণে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বৃষ্টিপাত আরও অব্যাহত থাকার সম্ভাবনা থাকায় সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ও বন্ধ করে দেয়া হয়েছে সব স্কুল। বৃহস্পতিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) দিল্লিতে রেড অ্যালার্ট জারি পর সব বাসিন্দাদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হবার পরামর্শ দিয়েছে। এছাড়া দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি বুধবার সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

ব্যাপক বৃষ্টির কারণে দিল্লি-নয়ডা এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া মেহরাউলি-ছত্তারপুর সড়কের যাত্রীরা প্রবল বৃষ্টির কারণে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তায় আটকে থাকার দাবি করেছেন। অন্যদিকে দিল্লির গাজীপুরে খোদা কলোনি এলাকায় পা পিছলে ড্রেনে পড়ে তনুজা (২২) নামে এক নারী তার ৩ বছরের সন্তানের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তর দিল্লির সবজি মান্ডি এলাকায় একটি বাড়ি ধসে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

কদিন ধরেই দিল্লিতে ভারী বৃষ্টিতে ব্যাপক ভোগান্তি হচ্ছে মানুষের। এর মধ্যে গত শনিবার একটি কোচিং সেন্টারের বেজমেন্টে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই ঘটনায় বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

এদিকে কেরালা রাজ্যে ভারী বর্ষণে ব্যাপক ভূমিধস হয়েছে মঙ্গলবার। সেতু ধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড়। প্রাণ গেছে দেড়শতাধিক মানুষের।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

২০ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

২১ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

২১ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

১ দিন আগে