ইরানে ৫০০ গুপ্তচর গ্রেপ্তার

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫০০ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান। তেহরানের গুরুত্বপূর্ণ তথ্য অন্যদেশে সরবরাহের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (১৫ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন দেশটির পুলিশপ্রধান আহমেদরেজা রাদান।

রাদান বলেন, এসব ঘটনার অর্ধেকই গুরুতর বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এমন লোকজন রয়েছেন, যারা শত্রুদের হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য সরবরাহ করেছেন। আবার কেউ কেউ হামলার স্থানগুলোর ভিডিও বা ছবি ধারণ করে তা শত্রুদের পাঠিয়েছেন।

তবে এই ব্যক্তিদের ঠিক কবে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি রাদান।

এর আগে রোববার ইরানের বিভিন্ন অঞ্চলে আরও কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তারের খবর প্রকাশ করে দেশটির গণমাধ্যম। উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাদেশিক প্রসিকিউটরের অভিযোগের ভিত্তিতে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তাসনিম বার্তা সংস্থা। তাদের বিরুদ্ধে ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য ইসরায়েলে পাঠানোর অভিযোগ রয়েছে।

এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলে আরও ১০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সংবেদনশীল স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামো সম্পর্কিত তথ্য সংগ্রহের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলকে ‘বিনা শর্তে’ লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাশেম বলেছেন, “লেবাননের দখল করে রাখা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতেই হবে। তাদের হাতে আর ‘কোনো বিকল্প নেই’।” মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান।

৭ ঘণ্টা আগে

ফের হামলা, হরমুজে জাহাজ চলাচলে সহায়তা বন্ধ জাতিসংঘের

হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এর ফলে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক নৌচলাচল কত দ্রুত ফিরবে, তা নিয়ে নতুন করে প্

১৩ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, নিখোঁজ ৪৬ হাজারের বেশি

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জান

১৪ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আতঙ্কে ঘরে ফিরছে না মানুষ

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বাড়ছেই। সবশেষ তথ্য তুলে ধরে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এ সংখ্যা কমপক্ষে ১৬৪ জন। আহত হয়েছেন আরও অন্তত ৯৭১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

১ দিন আগে