ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের করিমগঞ্জ জেলা সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সোমবার করিমগঞ্জ জেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আসাম পুলিশ ওই দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে।
আটককৃত দুই বাংলাদেশি হলেন, শাহাদত হুসাইন ও প্রিয়াঙ্কা জৈন। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আসাম পুলিশ করিমগঞ্জ জেলা সীমান্ত থেকে ওই দুই বাংলাদেশিকে আটক করে। পরে তাদের বাংলাদেশে পুশ ব্যাক করা হয়।
অবৈধ অনুপ্রবেশের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আসাম পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেওয়ায় রাজ্য পুলিশের প্রশংসা করেছেন। একই সঙ্গে সীমান্তে নজরদারি অব্যাহত রাখার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে, গত বুধবার করিমগঞ্জ জেলা থেকে আফরোজা, জহিরুল সরদার, টুম্পা হক, রিদয় শেখ, আখি শেখ এবং লখিপুর আক্তার নামের পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। পরে গভীর রাতে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠায় আসাম পুলিশ।
বাংলাদেশের সাম্প্রতিক অস্থিতিশীলতার পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ১ হাজার ৮৮৫ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ নজরদারি জোরদার করেছে। আসাম পুলিশের মহাপরিদর্শক জি পি সিং বলেছেন, কোনও ব্যক্তি যাতে বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করতে না পারেন, সেজন্য আসাম পুলিশও সীমান্তে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
১০ ঘণ্টা আগে
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
১১ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
১১ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
১২ ঘণ্টা আগে