উপদেষ্টাদের ‘নাবালক’ বলে অ্যাখ্যায়িত করল বিজেপি নেতা

ডেস্ক, রাজনীতি ডটকম

গত ৫ আগস্ট ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এরপর থেকেই যেন একের পর এক বিতর্কের লড়াই চলছে ভারতের সাথে বাংলাদেশের। যার মধ্যে সবচেয়ে বেশি যে নামগুলো সামনে আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে শুভেন্দু অধিকারী। ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির এই নেতা মিডিয়ার সামনে বরাবরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে আসছেন। দিচ্ছেন নানা হুমকিও।

শুভেন্দু সেই ধারাবাহিকতা বজায় রাখলেন আবারও। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের চিঠি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সাধারণ নাগরিক ও প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. ইউনূসকে উদ্দেশ্য করে অবমাননাকর বক্তব্য দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। বাংলাদেশের ওই নাবালক উপদেষ্টারা ভারতের ইতিহাস জানে না। এই ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে, বঙ্গবন্ধুর পুরো পরিবারকে আশ্রয় দিয়েছে। দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছিল। চীনের মত শক্তিশালী দেশের রক্তচক্ষুকেও ভারত ভয় করেনি। সেখানে এরা (বাংলাদেশ) তো পাতি দেশ! রাফায়েল তো দূরের কথা, তার শব্দেই ওরা পালাবে।’

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে গণমাধ্যমকর্মীদের সেই চিঠি নিয়ে প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যারা মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পড়িয়েছে তাদেরকে গোলাম নিজামীর মতো গলায় দড়ি পড়তে হবে। এই রাজাকারের নাতিদের কী অবস্থা হয় সেটা দেখতে থাকুন! এরা অতীত থেকে এখনও শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে গোলাম নিজামীর মত দড়ি অপেক্ষা করছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

৯ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

৯ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

৯ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

১ দিন আগে