ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের উত্তর প্রদেশের উন্নাওয়ে একটি ডাবল ডেকার যাত্রীবাহী বাস একটি দুধের কন্টেইনারে পেছন থেকে ধাক্কা দেয়। এ সংঘর্ষে তিন নারী ও একটি শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। বুধবার (১০ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উন্নাওয়ের জেলাপ্রশাসক গৌরাঙ্গ রাঠি জানিয়েছেন, আজ সকালে যাত্রীবাহী বাসটি বিহারের সীতামারহি থেকে দিল্লির দিকে যাত্রা করছিল। এটি গড়া গ্রামের কাছে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দুধের কন্টেইনারটিকে পেছন থেকে ধাক্কা মারে। কন্টেইনারটিকে এতো জোরে ধাক্কা মারে যে বাসটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। যাত্রীরা বাস থেকে বাহিরে ছিটকে পড়েন।
কর্মকর্তারা জানান, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
গৌরাঙ্গ রাঠি আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
১ দিন আগে
সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
১ দিন আগে