কলকাতার কারাগার থেকে মুক্তি পেলেন পিকে হালদার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯: ৫০
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পি কে হালদার। ছবি: সংগৃহীত

আড়াই বছর পর কলকাতার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারে প্রধান অভিযুক্ত প্রশান্ত কুমার (পি কে) হালদার ওরফে শিব শঙ্কর হালদার। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩৫ মিনিটে তিনি কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পান।

কারাগার থেকে বের হওয়ার সময় তিনি বলেন, ‘আমি এখন কিছু বলব না। পরে বলব। আমি আমার আইনজীবীর সাথে কথা বলে পরে সবকিছু জানাব।’ এরপর কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা একটি উবারে তিনি চলে। তবে তিনি কোথায় যাচ্ছেন সেটি জানা যায়নি।

গত শুক্রবার পিকে হালদারের জামিন মঞ্জুর করে কলকাতার নগরদায়রা আদালত। সেক্ষেত্রে শর্তসাপেক্ষে ১০ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেয় আদালত। সোমবার আদালতে সেই বন্ড জমা পড়ে। এরপর আদালত থেকে সেই কপি প্রেসিডেন্সি কারাগারে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি ছাড়া পান।

তবে পিকে হালদারের সাথেই ওই দিন জামিন পান তার অন্য দুই সহযোগী স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মিত্র এবং উত্তম মিস্ত্রি উত্তম মৈত্র। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৯ জানুয়ারি।

উল্লেখ্য, ২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের রাজারহাটের বৈদিক ভিলেজ, বোর্ড হাউস ১৫, গ্রিনটেক সিটি, অশোকনগর, কালনাসহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই ৬ জনকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ (ইডি) এর কর্মকর্তারা।

পরবর্তীতে কলকাতার নগর দায়রা আদালতে পি.কে হালদারসহ ছয় অভিযুক্তের বিরুদ্ধে ‘অর্থ পাচার পাচার সংক্রান্ত আইন-২০০২’ (PMLA) মামলার দায়ের করা হয়। সূত্র : আনন্দবাজার

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে ইরানি প্রতিনিধিদল

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে, আগামী শনিবার ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৬ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে বিকল্প রুট ঘোষণা করল ইরান

সমুদ্রতলে সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

১৭ ঘণ্টা আগে

৪০ দিন পর আল-আকসা মসজিদ খুলে দিল ইসরায়েল

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়। আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।

১৮ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে ন্যাটোকে ট্রাম্পের কড়া বার্তা

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো।

১৯ ঘণ্টা আগে