ভারতে আরও একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটির পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। সোমবার (৪ নভেম্বর) উত্তর প্রদেশের আগ্রার কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত যুদ্ধবিমানটি উন্নত সংস্করণের মিগ।

ভারতে দুই মাসের মধ্যে এটি দ্বিতীয় মিগ-২৯ দুর্ঘটনা। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে আরেকটি মিগ-২৯ রাজস্থানের বারমেরে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনার সময়ও পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছিলেন।

এদিকে, ঠিক কী কারণে সোমবারের এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। ভারতের বিমান বাহিনীও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া জানায়নি। ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত মিগ-২৯ প্রশিক্ষণের কাজে ব্যবহার হচ্ছিল।

একটি ভিডিওতে দেখা যায়, আগ্রার সোঙ্গা গ্রামের একটি খোলা মাঠে বিমানটিতে আগুনে জ্বলছে। স্থানীয় লোকজন জ্বলন্ত বিমানের কয়েক ফুট দূরে দাঁড়িয়ে রয়েছে।

মিগ-২৯ সোভিয়েত রাশিয়ার সময়ে তৈরি একটি এয়ার সুপিরিওরিটি ফাইটার জেট। ন্যাটো এটিকে ‘ফুলক্রাম’ ও ভারতীয় নাম ‘বাজ’। ভারতীয় বিমান বাহিনীতে এটি ১৯৮৭ সালে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। এই ফাইটার জেটের তুলনামূলকভাবে নিরাপদ ট্র্যাক রেকর্ড রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কোমে আলি খামেনির শোকযাত্রায় লাখো মানুষের ঢল

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।

১৪ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়াল, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র

১৬ ঘণ্টা আগে

কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১৭ ঘণ্টা আগে

ওমান উপকূলে জাহাজে রহস্যজনক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

১৮ ঘণ্টা আগে