ভারতে নির্মাণ করা হচ্ছে আরও ৬টি ট্রাম্প টাওয়ার

ডেস্ক, রাজনীতি ডটকম

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানিয়ে তার নামে ভারতের বিভিন্ন শহরে নির্মাণ করা হচ্ছে ৬টি বহুতল ভবন। এই ভবনগুলোর নাম দেওয়া হয়েছে ট্রাম্প টাওয়ার। এর আগে ট্রাম্প টাওয়ার নামে ৪টি ভবন বানানো হয়েছিল দেশটিতে।

রাজনীতিকের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ আবাসন ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প টাওয়ার যুক্তরাষ্ট্রের একটি সুপরিচিত বহুতল ভবন। নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত বহুতল ভবনটি। এই টাওয়ারকে আমেরিকার অন্যতম বিখ্যাত ভবন বললেও ভুল হবে না। যুক্তরাষ্ট্রের পরে ভারতই প্রথম ও এখন পর্যন্ত একমাত্র দেশ, যেখানে ট্রাম্পের নামে ভবন নির্মাণ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের নিজস্ব সংস্থা ট্রাম্প অর্গানাইজেশন এবং এই সংস্থার ভারতীয় মিত্র ও অংশীদার ত্রিবেকা ডেভেলপার্সের উদ্যোগে মুম্বাই, পুনে, গুরুগাঁও, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও নয়ডায় নির্মাণ করা হবে টাওয়ারগুলো। ২০২৫ সালের মধ্যেই শেষ হবে এসব ভবনের নির্মাণকাজ।

২০১৭ থেকে ২০২১ পর্যন্ত প্রথম মেয়াদে ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তখন ভারতের মুম্বাই, পুনে, গুরুগাঁও ও কলকাতায় ৪টি ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হয়েছিল। সবগুলো টাওয়ারই আবাসন সংক্রান্ত ও বহুতল। নতুন টাওয়ারগুলোও আবাসিক ভবন হিসেবে নির্মাণ করা হবে বলে জানিয়েছে ত্রিবেকা ডেভেলপার্স।

ভারতে ট্রাম্পের নামে প্রথম বহুতল ভবনটি নির্মিত হয়েছিল ২০১৪ সালে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কোমে আলি খামেনির শোকযাত্রায় লাখো মানুষের ঢল

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।

১০ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়াল, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র

১১ ঘণ্টা আগে

কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১৩ ঘণ্টা আগে

ওমান উপকূলে জাহাজে রহস্যজনক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

১৪ ঘণ্টা আগে