৬ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের কর্ণাটক রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৬ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

কর্ণাটক পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নকল আঁধার কার্ড, ভোটার কার্ড, অন্যান্য নকল নথি বানিয়ে ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার তাদের আটক করা হয়।

আটক হওয়া বাংলাদেশি নাগরিকরা হলেন—মো. সুমন হোসেন আলী, শেখ সাইফুর রহমান, মাজহারুল আজিজুল শেখ, সানোয়ার হোসেন এবং মুহাম্মদ সাকিব সিকদার। এর আগেও কর্ণাটকে অনুপ্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

কর্ণাটক পুলিশ কর্তৃপক্ষ বলেছে, আটক হওয়া ছয়জনই বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। কয়েক বছর আগে তারা পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছে। এরপর তারা সবাই কলকাতায় আশ্রয় নেয়। সেখানেই ভুয়া আধার কার্ড এবং অন্যান্য নথি তৈরি করে দেশের নানা প্রান্তের কাজের জন্য ঘুরে বেরিয়েছেন। এরপর তারা কাজের উদ্দেশ্যেই কর্ণাটকের চিত্রদুর্গে পৌঁছান।

পুলিশ আরও জানায়, চিত্রদুর্গে পুলিশ টহল চলার সময়ে ওই ছয় বাংলাদেশি নাগরিকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ার তাদের আটক করা হয়।

আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই বাংলাদেশি নাগরিক এবং আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

আটক ছয়জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়াল, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র

৯ ঘণ্টা আগে

কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১১ ঘণ্টা আগে

ওমান উপকূলে জাহাজে রহস্যজনক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

১২ ঘণ্টা আগে

ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রুশ হামলা, নিহত ২০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড

১২ ঘণ্টা আগে