এবার ড. ইউনূসের নোবেল নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের স্পিকার

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ইস্যুতে একাট্টা পশ্চিমবঙ্গের সরকার ও বিরোধী দলের রাজনীতিকরা। ভোট টানতে মরিয়া সব রাজনৈতিক নেতাই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে বলে অভিযোগ করছেন।

বাংলাদেশ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেছিলেন, বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ভারত সরকার জাতিসংঘের সঙ্গে কথা বলুক।

রাজ্যটির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিয়মিতই হুঙ্কার দিয়ে যাচ্ছেন বাংলাদেশকে। গত ২ ডিসেম্বর পেট্রাপোল সীমান্তে এক সভায় বাংলাদেশবিরোধী বক্তব্য দেন শুভেন্দু।

এবার বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নোবেল পাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ড. ইউনূস বাংলাদেশে শান্তি বজায় রাখতে পারছেন না দাবি করে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, যারা নোবেল কমিটিতে আছেন তারা চিন্তা ভাবনা করবেন যে তারা কি করতে পারেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) তিনি এসব মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার আরো বলেছেন, বাংলাদেশ ইস্যুতে রাজ্য সরকার তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। দুই দেশের মানুষই শান্তিতে বসবাস করতে চায়। এখানে যারা বসবাস করছেন তাদের পূর্বপুরুষের সিংহভাগ বাংলাদেশ থেকে এসেছেন।

একই অভিযোগ তুলে নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন বিজেপির সংসদ সদস্য জ্যোতির্ময় সিং মাহাতো। শান্তিতে নোবেল পাওয়ার বিষয়টি পুনঃবিবেচনার জন্য আবেদনও জানিয়েছেন পশ্চিমবঙ্গের পুরুলিয়া আসনের এই বিজেপি নেতা।

এর আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর মন্তব্যে পর একইভাবে স্পিকারের বক্তব্যের পর প্রশ্ন উঠেছে কেন্দ্রের শাসকদলকে তুষ্ট করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার?

এদিকে, বাংলাদেশ ইস্যু নিয়ে কলকাতাস্থিত বাংলাদেশে ডেপুটি হাইকমিশনের সামনে চাপা উত্তেজনা চলছে। গতকালের পর থেকে মিশন এলাকায় আরো নিরাপত্তা বাড়িয়েছে কলকাতা পুলিশ। এদিন স্মারকলিপি জমা দিয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী - লেলিনবাদী) লিবারেশন।

এ সময় দলের রাজ্য কমিটির সদস্য অতনু চক্রবর্তী বলেছেন, শান্তি ন্যায় সংগতি এবং ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিবেশী সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে পক্ষে সহায়ক ভূমিকা নিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে তারা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে ৬০ দিনের রোডম্যাপে সম্মতি

মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে (কর্মপরিকল্পনা) সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে কাতারের

১০ ঘণ্টা আগে

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

১০ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

১১ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

১১ ঘণ্টা আগে