উড়ালসড়ক থেকে পড়ে গেল বাস, নিহত ৫

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

ভারতের উড়িষ্যার জাজপুরে কলকাতাগামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার রাতে স্থানীয় বারবাটি সেতু থেকে বাসটি পড়ে যায়। এতে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনেরও বেশি।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রাত ৯টার দিকে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেতু থেকে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি তোলার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৩ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। খবর এনডিটিভির।

এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক জানিয়ে এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, জাজপুর জেলার বারবাটি এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এ ছাড়াও, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ এবং দমকল বাহিনীর একটি দল বারবাটি সেতুর কাছে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে। আহতদের ১০টি অ্যাম্বুলেন্সে স্থানীয় ধর্মশালা হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের পাঠানো হয়েছে কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

৭ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইএসি সদস্যদের সরালেন ট্রাম্প, বাড়ছে উদ্বেগ

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’

৯ ঘণ্টা আগে

মার্কিন হামলার জবাব ইরানের, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের হামলার জবাব হিসেবে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করা হয়নি।

১০ ঘণ্টা আগে