উত্তর প্রদেশে হাসপাতালে আগুনে ১০ শিশুর প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ১৬ জন। শুক্রবার রাতে রাজ্যের ঝাঁসি জেলায় মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজে এই দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় সেখানে ৫৪টি শিশু চিকিৎসাধীন ছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আটকে পড়া শিশু ও ডাক্তারদের উদ্ধার করা হয়। এরমধ্যে ৩৭ শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়। কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।

এই অগ্নিকাণ্ডের বিষয়ে কানপুর জোনের এডিজি অলোক সিং বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে। মৃত শিশুরা সেই সময় ইনকিউবেটরে ছিল। ঘটনার সময় ৪৭ শিশু সেই ওয়ার্ডে ভর্তি ছিল।

অপরদিকে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনায় শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক বার্তা লিখে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়াল, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র

১১ ঘণ্টা আগে

কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১২ ঘণ্টা আগে

ওমান উপকূলে জাহাজে রহস্যজনক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

১৩ ঘণ্টা আগে

ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রুশ হামলা, নিহত ২০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড

১৩ ঘণ্টা আগে