হিন্দু কার্ডের সুবিধা নিতে প্রিয়ঙ্কা গান্ধীর ব্যাগে বাংলাদেশ ট্যাগ

ডেস্ক, রাজনীতি ডটকম

হিন্দু কার্ডের সুবিধা নিতে প্রিয়ঙ্কা গান্ধীর ব্যাগ-বিতর্কে নতুন সংযোজন বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে গিয়েছিলেন তিনি। এবার তাঁর ব্যাগে জায়গা পেয়েছে বাংলাদেশের ’সংখ্যালঘু প্রসঙ্গ‘।

প্রিয়ঙ্কা গান্ধী প্রথমে সংসদে গিয়েছিলেন ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ নিয়ে। যা নিয়ে বিতর্ক ছড়ায়। সংখ্যালঘু তোষণের রাজনীতি করার অভিযোগ তোলে বিজেপি নেতারা। এবার মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ব্যাগ কাঁধে সংসদে প্রবেশ করেন প্রিয়ঙ্কা। তবে এবার হিন্দু কার্ড কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা নিতে তাঁর ব্যাগে জায়গা পেয়েছে বাংলাদেশ সংখ্যালঘু ইস্যু। সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা লেখা রয়েছে সেই ব্যাগে। ব্যাগটি ছিলো ঘিয়ে রঙের।

ব্যাগের উপরে লেখা, ‘বাংলাদেশ’। তার নীচে লেখা, “হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান।” প্রিয়ঙ্কা একা নন, কংগ্রেসের অন্য সাংসদেরাও একই ধরনের ব্যাগ নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখান।

প্রিয়ঙ্কা গান্ধী প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে বিজেপির খোঁচার পরের দিনই বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা-সহ ব্যাগ নিয়ে সংসদে হাজির হলেন ওয়েনাড়ের সাংসদ। সোমবার সংসদের শীতকালীন অধিবেশনে বক্তৃতার সময়েও বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরেন প্রিয়ঙ্কা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগগুলির বিষয়ে কেন্দ্রকে পদক্ষেপের জন্য চাপ দেন তিনি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রকে ঢাকার সঙ্গে কূটনৈতিক আলোচনারও প্রস্তাব দেন তিনি।

বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে সে দেশে সংখ্যালঘুদের উপর একের পর এক হামলার অভিযোগ তোলেন তিনি।

ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে আদালতে মামলা করেছে ড. ইউনূসের সরকার এমন দাবি করে তিনি বলেন, যদিও তা খারিজ হয়ে গিয়েছে। তবে, সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ। এখনও জেলবন্দি রয়েছেন তিনি। সাম্প্রতিক এই ঘটনাগুলিতে ভারত-বাংলাদেশ উভয় প্রান্তেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন্দ্রে থেকে ইতিমধ্যেই বাংলাদেশকে বলা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে ইরানি প্রতিনিধিদল

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে, আগামী শনিবার ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৯ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে বিকল্প রুট ঘোষণা করল ইরান

সমুদ্রতলে সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

২০ ঘণ্টা আগে

৪০ দিন পর আল-আকসা মসজিদ খুলে দিল ইসরায়েল

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়। আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।

২১ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে ন্যাটোকে ট্রাম্পের কড়া বার্তা

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো।

১ দিন আগে