আবগারি দুর্নীতির মামলায় খালাস কেজরিওয়াল

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৪৮
অরবিন্দ কেজরিওয়াল। ছবি: সংগৃহীত

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে আবগারি দুর্নীতির মামলায় খালাস দিয়েছেন দিল্লির একটি নিম্ন আদালত। একই সঙ্গে মামলায় আরও ২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেতা কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আদালতের রায়ে বলা হয়েছে, মামলায় অভিযোগের সপক্ষে উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ব্যর্থ হয়েছে। তবে সিবিআই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছে।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কেজরিওয়ালের ক্ষেত্রে গুরুতর অভিযোগের প্রমাণ দেখানোর দায়িত্ব ছিল তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। কিন্তু তারা তেমন কোনো তথ্যপ্রমাণ দাখিল করতে পারেনি। সিবিআই দাবি করেছিল, আবগারি দুর্নীতি মামলায় মূল চক্রান্তকারী ছিলেন কেজরিওয়াল। বিচারক জিতেন্দ্র সিংহ বলেন, ‘তথ্যপ্রমাণ না থাকলে সরকারি সংস্থার ওপর মানুষের আস্থা কমে যায়।’

সিসৌদিয়ার অব্যাহতির ক্ষেত্রে আদালত উল্লেখ করেছেন, তদন্তকারী সংস্থা কোনো প্রমাণ দিতে পারেনি যা থেকে তার অপরাধমূলক আচরণের ইঙ্গিত পাওয়া যায়। আদালত আরও উল্লেখ করেছেন, তদন্ত সংস্থার ষড়যন্ত্র তত্ত্ব স্ববিরোধিতায় ভরা।

এর আগে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন সিসৌদিয়া। তখন তিনি দিল্লি আপ সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন। ১৮ মাস জেলবন্দি থাকার পর জামিনে মুক্ত হন তিনি। ২০২৪ সালের মার্চে একই মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। তখন তিনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন।

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে যায় কেজরিওয়ালের দল আপ। ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেন, অন্য অনেক বিষয়ের সঙ্গে নির্বাচনে বড় প্রভাব ফেলেছিল এ আবগারি দুর্নীতির মামলা। আপ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রচার চালিয়েছিল পদ্মশিবির।

এর আগে ২০২১ সালের নভেম্বরে দিল্লি সরকার নতুন আবগারি নীতি চালু করেছিল। মদ বিক্রির জন্য সরকারি দোকান বন্ধ করে বেসরকারি দোকান অনুমোদিত করা হয়। কেজরিওয়াল সরকার পরিকল্পনা করেছিল রাজধানীর ৩২টি অঞ্চলে ৮৪৯টি নতুন মদের দোকান খোলা হবে। নতুন আবগারি নীতিতে মদের কালোবাজারি বন্ধ হওয়ার পাশাপাশি রাজস্ব আদায় বাড়বে বলে দাবি করেছিলেন দিল্লির তদানীন্তন উপমুখ্যমন্ত্রী তথা আবগারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সিসৌদিয়া।

কিন্তু সেই নীতি কার্যকর করতে আবগারি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। ফলে নতুন আবগারি নীতি চালুর ঠিক ৮ মাস পর তা প্রত্যাহার করা হয়। বলা হয়, নতুন নীতিতে পদ্ধতিগত কিছু সমস্যা রয়েছে। এরই মধ্যে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনা সরকারের নতুন নীতিতে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের সুপারিশ করেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সব বন্দরে মার্কিন নৌ অবরোধ, জ্বালানি স্থাপনায় ট্রাম্পের হামলার হুমকি

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে চরম বার্তা দিয়ে বলেন, জ্বালানি স্থাপনাগুলোকে তিনি শেষের জন্য রেখে দিচ্ছেন, তবে শেষ পর্যন্ত সেগুলোতেও হামলা হবে। যদি তারা আলোচনার টেবিলে না আসে, তবে আগামী সপ্তাহে তাদের বিদ্যুৎকেন্দ্র এবং সেতুগুলো লক্ষ্যবস্তু করা হবে।

৫ ঘণ্টা আগে

মার্কিন হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের পালটা আঘাত

কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে দেশটির জনসাধারণকে কর্তৃপক্ষের নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

৫ ঘণ্টা আগে

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংসের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন লক্ষ্য করে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটন ইরানের ওপর কঠোর হামলা অব্যাহত রাখবে।

২১ ঘণ্টা আগে

হরমুজে শুল্কারোপে যুক্তরাষ্ট্র ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত হবে: ব্রাজিলের প্রেসিডেন্ট

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত হবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

১ দিন আগে