ভারত সফরে আসছেন পুতিন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১২: ৪৪
ফাইল ছবি

আগামী বছরের শুরুতে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতে আসার জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ ২ ডিসেম্বর সোমবার ভারতে অবস্থিত রুশ দূতাবাসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী বছর পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভারতে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট।

ভারতের রাশিয়ান দূতাবাস ক্রেমলিনের সহযোগী এবং সাবেক রাষ্ট্রদূত ইউরি উশাকভকে উদ্ধৃত করে বলেছেন, পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে ভারত সফরের আমন্ত্রণ পেয়েছেন। উশাকভ আরও বলেছেন, যদিও বার্ষিক ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে এবারের আয়োজক মস্কো। এরপরও ক্রেমলিন ভারতের আমন্ত্রণ বিবেচনা করবে।

উশাকভ বলেন, আমাদের নেতাদের মধ্যে বছরে একবার বৈঠক করার চুক্তি রয়েছে। এইবার, আমাদের পালা। আমরা মোদির আমন্ত্রণ পেয়েছি এবং আমরা অবশ্যই এটি ইতিবাচকভাবে বিবেচনা করব। আমরা পরের বছরের শুরুতে সম্ভাব্য তারিখ বের করব।

এই বছরের শুরুতে রাশিয়ায় ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তখন পুতিন-মোদি বৈঠক হয়। এছাড়া তৃতীয়বার ক্ষমতায় এসে প্রথম বিদেশ সফরে রাশিয়া গিয়েছিলেন মোদি। আর এবার যদি পুতিনের ভারত সফর বাস্তবায়িত হয় — তা দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হবে। কারণ এই অঞ্চলে সাম্প্রতিক সময়কালে ভারত হবে পুতিনের প্রথম বিদেশ সফর।

২০২২ সালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত শুরু হয়। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত নিরসনে শান্তি ও কূটনীতির পক্ষে ভারতের অবস্থান জানিয়ে আসছে দিল্লি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে ৬০ দিনের রোডম্যাপে সম্মতি

মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে (কর্মপরিকল্পনা) সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে কাতারের

১০ ঘণ্টা আগে

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

১০ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

১১ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

১১ ঘণ্টা আগে