ডেস্ক, রাজনীতি ডটকম

গাজা সিটির আল-রিমাল এলাকায় ২০২৩ সালের ১৯ ডিসেম্বর ইসরাইলি বিমান হামলায় ধ্বংস হওয়া একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করেছে গাজার সিভিল ডিফেন্স।
নিহতরা সালেম পরিবারের সদস্য। ধারণা করা হচ্ছে হামলায় তাদের পরিবারের প্রায় ৬০ জন সদস্য প্রাণ হারিয়েছেন।
সিভিল ডিফেন্স জানিয়েছে, ধ্বংস হওয়া ওই বাড়িটিই ছিল সিভিল ডিফেন্সের শুরু করা একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। এই অভিযানের লক্ষ্য ইসরাইলি হামলায় গাজাজুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করা।
সংস্থাটি জানায়, সীমিত সরঞ্জাম—এর মধ্যে একটি এক্সকাভেটরও রয়েছে—ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের কাজ অব্যাহত থাকবে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে রেখেছে এবং যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও উপত্যকার অন্যান্য অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় এ পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দখলদার বাহিনী যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও উপত্যকার বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে।

ইসরাইল দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এসব অবকাঠামো হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত।
০৯ ডিসেম্বর ২০২৫
ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এবং নরসিংদী থেকে তিন কিলোমিটার উত্তরে, এবং এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।
০৯ ডিসেম্বর ২০২৫
এই প্রাকৃতিক দুর্যোগে আওমোরি অঞ্চলে অন্তত ৩০ জন আহত হয়েছেন, হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়েছেন এবং ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ক্ষতিগ্রস্তদের পুনরায় ভূমিকম্পের জন্য সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন।
০৯ ডিসেম্বর ২০২৫
ট্রাম্প এই হুমকির কারণ হিসেবে উল্লেখ করেছেন, ভারত ও কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, বরং আলোচনা স্থবির হয়ে আছে।
০৯ ডিসেম্বর ২০২৫