যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘অগ্রগতি’, তবে ফলাফল নেই

ডেস্ক, রাজনীতি ডটকম
জেনেভায় ওমানের মধ্যস্ততায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের পরমাণু আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছেন মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। তবে যুদ্ধ এড়াতে সক্ষম কোনো সমঝোতার দিকে দুই দেশ বাস্তবেই এগোতে পারছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সুইজারল্যান্ডের জেনেভায় ওমানি রাষ্ট্রদূতের বাসভবনে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুই দফায় এ পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। সকালে প্রথম দফায় প্রায় তিন ঘণ্টা ও সন্ধ্যায় সংক্ষিপ্ত সময়ের জন্য আরেক দফা হয় এ আলোচনা।

বিবিসি ও বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ভালো অগ্রগতি হয়েছে। কিছু বিষয়ে সমঝোতাও হয়েছে। তবে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে মতপার্থক্য রয়ে গেছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পরবর্তী বৈঠক হবে বলে জানান তিনি।

ওমানি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দুপক্ষই নিজ নিজ দেশে পরামর্শ শেষে আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে। আগামী সপ্তাহে ভিয়েনায় কারিগরি পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সামরিক প্রস্তুতির ছায়া

আলোচনার এই অগ্রগতির দাবি এসেছে এমন এক সময়ে, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নাটকীয়ভাবে বেড়েছে। ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর এবারই সবচেয়ে বড় সৈন্য সমাবেশ ঘটিয়েছে ওয়াশিংটন। দুটি বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান ও বিপুল সামরিক সরঞ্জাম ইরানের আশপাশে মোতায়েন রয়েছে।

এই প্রেক্ষাপটে অনেক বিশ্লেষক মনে করছেন, আলোচনা যেমন চলছে, তেমনি সম্ভাব্য সামরিক বিকল্পও খোলা রাখছে হোয়াইট হাউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরান ইস্যুতে সরাসরি অবস্থান স্পষ্ট না করলেও তার প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃত করে মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, সীমিত হামলার বিকল্প বিবেচনায় রয়েছে।

অন্যদিকে ইরান স্পষ্ট ভাষায় জানিয়েছে, যেকোনো হামলার জবাব ‘ভয়াবহ’ হবে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের স্টিভ উইটকফ ও জারেড কুশনার। ছবি: সংগৃহীত
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের স্টিভ উইটকফ ও জারেড কুশনার। ছবি: সংগৃহীত

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে বিতর্ক

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভিযোগ করে আসছে, তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। ইরান এ অভিযোগ বরাবরই অস্বীকার করে বলছে, তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, জেনেভায় আলোচনায় তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার জোরালোভাবে তুলে ধরেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ এবং প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান।

তবে কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে ইরান, এরপর সীমিত মাত্রায় তা পুনরায় শুরুর অনুমতি চেয়েছে।

চুক্তির বিনিময়ে ইরান নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছে। দীর্ঘদিনের পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে গভীর সংকটে ফেলেছে।

আলোচনার সীমারেখা

ইরান আগেই জানিয়ে দিয়েছে, আলোচনা কেবল তাদের পরমাণু কর্মসূচি ঘিরেই হবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিংবা মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাববলয়— এই ইস্যুগুলো আলোচনার অংশ নয়।

এ দফায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার প্রধানও উপস্থিত ছিলেন বৈঠকে।

সামনে কোন পথে?

ওয়াশিংটনের ভেতরেও মতভেদ রয়েছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন সতর্ক করে বলেছেন, ইরানে হামলা অঞ্চলজুড়ে দীর্ঘ সংঘাতে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোরও আশঙ্কা, সরাসরি হামলা বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে।

এ অবস্থায় প্রশ্ন একটাই— জেনিভার আলোচনায় যে ‘অগ্রগতি’র কথা বলা হচ্ছে, তা কি সত্যিই উত্তেজনা কমাবে, নাকি কূটনীতির আড়ালে সামরিক বিকল্পই শেষ পর্যন্ত প্রাধান্য পাবে?

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আসছে শরতেই সরে দাঁড়াবেন— জানিয়ে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অবশেষে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। আসছে শরতেই প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। এ নিয়ে গত ১০ বছরে ষষ্ঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদ শেষ করার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন স্টারমার।

১৯ ঘণ্টা আগে

ইরানি ফুটবলাররা দেশের মর্যাদা রক্ষা করছেন: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের ফুটবলার, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক আলোচক— সবাই মিলে ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষায় নিয়োজিত আছেন। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে ইরান নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর তিনি এমন মন্তব্য করলেন।

২১ ঘণ্টা আগে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে ৬০ দিনের রোডম্যাপে সম্মতি

মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে (কর্মপরিকল্পনা) সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে কাতারের

১ দিন আগে

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

১ দিন আগে